somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজা হত্যাকান্ডের দায় কেউ কি নিয়েছেন? কানাডার প্রিমিয়ার টাকা অপচয়ের দায় ঠিকই নিয়ে পদত্যাগ করলেন..

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলবার্টা কানাডার অন্যতম প্রধান ধনী প্রদেশ। সেখানাকার প্রাদেশিক সরকারের প্রধান ছিলেন প্রিমিয়ার এলিসন রেডফোর্ড, আলবার্টার প্রথম মহিলা প্রিমিয়ার বা মুখ্যমন্ত্রী। বিশ্বের নিপীড়িত মানুষের নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে দক্ষিন আফ্রিকায় গিয়েছিলেন শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। দক্ষিন আফ্রিকায় ট্রাভেল করতে তিনি সরকারী প্লেন ও টাকার অপচয় করেন। কানাডার অডিটর জেনারেল মারোয়ান সাহের তদন্ত করে বের করেন যে তিনি শুধু টাকার অপচয়ই করেন নি, তার ঐ প্লেনে যাতে অন্য কেউ যেতে না পারে সে কারনে ফ্লাইট প্যাসেন্জার লিষ্ট ও সীট ম্যানিপুলেটও করেছেন, যাতে তিনি একাই ঐ প্লেনে ভ্রমন করতে পারেন।
এই ঘটনা জানাজানি হলে খোদ তার নিজ সরকারী দলের সাংসদরাই বিদ্রোহ করেন। তারা অনেকেই এর বিচার দাবী করেন। বিরোধী দলের নেতারা পুলিশের তদন্ত দাবী করেন। ফলে ২০১৪ সালের মার্চে এলিসন মুখ্যমন্ত্রী বা প্রিমিয়ার এর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েকমাস পর তিনি তার সংসদ সদস্য বা এম এল এ পদ থেকেও পদত্যাগ করলেন। যদিও তিনি তার ভ্রমনের পুরো ৪৫০০০ টাকাই সরকারকে ফেরত দিয়েছেন, তারপরো তিনি বললেন, “I recognize mistakes were made along the way. In hindsight, there were many things I would have done differently,” she said. “That said, I accept responsibility for all the decisions I have made.”
তার পদত্যাগের পর কনজারভেটিভ পার্টির সভাপতি জিম ম্যাককরমিক বলেন, '“Tonight, Alison Redford has put Albertans, Alberta and her party first. We thank her for her time as leader of the party and government,"
অথচ কানাডার সিবিসি নিউজের বরাতে জানা যাচ্ছে যে তিনি এমন এক সময় পদত্যাগ করলেন যার মাত্র তিন মাস আগে জনমত জরীপে তিনি প্রদেশের শতকরা ৭৭ ভাগ মানুষের সমর্থন পেয়েছিলেন (Redford's resignation comes three months after she received 77 per cent support in a leadership review. )
এই ঘটনাটা এমন সময় উল্লেখ করলাম, যখন বাংলাদেশে মর্মান্তিক রানা প্লাজায় শত শত শ্রমিকের হত্যাকান্ডের দু বছর পুর্তি হলো। কেউ এটাকে দুর্ঘটনা বলতে পারেন, আমি বলবো ইচ্ছা করে যে দুর্ঘটনা ঘটানো হয় সেটা অবশ্যই আর দুর্ঘটনা থাকে না, হত্যাকান্ড। প্রশ্ন হলো: ১) এই ঘটনায় দায় স্বীকার করে কোন মন্ত্রী, সরকারী কর্মকর্তা পদত্যাগ করেছেন? ২) কোটি কোটি টাকা তাদের সাহাযার্থে উঠানো হলো, সেগুলোর হিসাব কি কেউ দিয়েছেন? ৩) এই ধরনের ঘটনার জন্যা দায়ী যারা তারা কি কোন শাস্তি পেয়েছেন? ৪) ভবিষ্যতে এই ধরনের ঘটনার প্রতিকারে কি কোন বাস্তব ও গ্রহনযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে?
যুক্তরাষ্ট্র কি জিএসপি সুবিধা ফেরত দিয়েছে? দেয় নি, তাতেই অন্তত বোঝা যায় যে শ্রমিকদের জানমালের নিরাপত্তায় কোন কার্যকরী ব্যবস্হা নেয়া হয় নি। তারপরো সেই গার্মেন্টস মালিকরাই আজ ভোট চাইতে এসেছেন বাজারে, এই ধরনের তাজ্জব ঘটনা একমাত্র বাংলাদেশেই সম্ভব। কারন, ইয়ে মানে, অসুবিধা নাই, সব ঠিক আছে!


নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত পড়তে পারেন:

http://news.nationalpost.com/news/canada/former-alberta-premier-alison-redford-resigns-her-seat-saying-she-made-mistakes-in-hindsight

http://www.cbc.ca/news/canada/edmonton/alison-redford-resigning-as-alberta-premier-1.2579356

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×