somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি মরবেন না তো কি ওরা মরবে?

২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরিকল্পিত নগরী আপনি বা আমি গড়ে তুলি নি। যেখানে এক তলা বিল্ডিং হবার কথা সেখানে বিশতলার অনুমতিও আমি দেই নি। তার পর সেই যে বিশ তলা করলেন, সেখানে যে পরিমান রড দেবার কথা সেটা দেয়া হয় নি। তিন ভাগ বালু দুই ভাগ সিমেন্ট না দিয়ে সাত ভাগ বালুর সাথে দুই ভাগ সিমেন্ট মেশানো হয়েছে, এই আত্নঘাতি কাজটাও আমি বা আপনি করেন নি।

যেখানে আবাসিক ভবন করার কথা সেখানে অবৈধভাবে বহুতল বাণিজ্যিক ভবন করা হয়েছে। যেখানে দশফুট রাস্তা করার কথা সেখানে চার ফুট বা তিন ফুটের সরু গলি বানানা হয়েছে। সেখানে দমকল, এ্যাম্বুলেন্সতো দুরের কথা দুটো রিকসাও পাশাপাশি চলতে পারে না। যেখানে টু ওয়ে রাস্তা হবার কথা সেখানে ওয়ান ওয়ে বানানো হয়েছে। যেখানে পানি থাকার কথা, লেক থাকার কথা সেখানে অবৈধ কাঠামো বানানো হয়েছে, দখল করে নেয়া হয়েছে নাগরিকদের নিরাপদে বেচে থাকার সকল অধিকার। এগুলোর কোনটাই আপনি বা আমি করি নাই।

বিল্ডিং বানানোর পর সেগুলো ভেঙে পড়লে ক্ষতিপুরন পাবার কোন জন্য কোন ইন্সুরেন্স বা নাগরিক দের বেচে থাকার ন্যুনতম গ্যারান্টি নেই। হাসপাতাল, জরুরী সার্ভিস সবকিছুই অপ্রতুল, অব্যবস্হাপনায় ভরপুর। একদিন, দুদিন, এক মাস দুমাস, এক বছর দশবছর করে ৪৪ বছর পার করে দেয়া হয়েছে।

আল্লাহ না করুন, আজ যদি নেপালের মত বাংলাদেশেও এরকম কোন ঘটনা ঘটে, বিশেষ করে ঢাকা শহরের কি অবস্হা হবে? কত লোক মারা যাবে? এইলোক গুলোই বা কারা? তখন কি ভুমিকম্প বলবে, এই খাড়া, সবুর, এটা আওয়ামী লীগের এলাকা বা এই বিল্ডিং এ বিএনপির ছেলে পুলে বাস করে, সুতরাং এইটা ভাঙিস না, এইটা বাদ দিয়ে ভাঙ্গো!!!!???
কারা দায়ী? ওরা যারা সরকারে আজ আছেন। যারা গতবারও ছিলেন। যারা আজ বিরোধী দলে আছেন। যারা আগে মেয়র ছিলেন। যারা আজ আবারো মেয়র হতে চান। যারা নুতন করে দলীয় ছত্রছায়ায় মেয়র হতে চান আর বলেন, অমুক নেত্রী যার দিকে তাকান, হয় তিনি ধ্বংস হয়ে যান না হলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়!

তারপরো আমরা তাদেরকেই ভোট দেই। আবারো দেব। তাদের পেছনেই চিক্কুর দিয়ে দিয়ে নিজের জীবন, সম্পদ বিসর্জন দেই। ওদের বাড়ী, বিল্ডিং হয়তো ভুমিকম্প প্রতিরোধক করে তৈরী। কিন্তু আপনার আমারটা? আপনার বিল্ডিং, বাড়ী ভেঙে পড়লে ওরা আপনার মৃতদেহের উপর দাড়িয়ে ত্রান তহবিল গঠন করবে, বিশ্বের কাছে হাত পেতে মিলিয়ন ডলার কালেক্ট করবে, কিন্তু আপনার মৃতদেহ সতকার হবার আগেই, সেই টাকা আত্নসাত হয়ে যাবে। আপনার রেখে যাওয়া পরিবার সেখান থেকে এক টাকাও পাবেন না।

আপনি সৌভাগ্যক্রমে যদি আহত অবস্হায় হসপিটালেও জায়গা পান, বিশুদ্ধ রক্ত পাবেন না, সময়মত ডাক্তার পাবেন না। অযত্নে অবহেলায় আপনিই মরবেন, ওরা যাবে সিংগাপুর না হলে থাইল্যান্ডে উন্নত চিকিতসা নিতে।

তারপরো দাত কেলিয়ে ওরা আসেন, আসবেন আপনার ভোট নিতে। আপনিও দিতে পেরে নিজেকে ধন্য মনে করবেন।

কারন আপনি ক্রীতদাস। আজীবন দলীয় ডান্ডাবেড়ী পরা মানুষ রুপী ক্রীতদাস। ওদেরকে ধন্য করাই আপনার একমাত্র কাজ, জীবনের লক্ষ্য! আপনি মরবেন না তো কি ওরা মরবে?
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×