somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ততদিন সেই ১৯৮৬ সালে শুরু হওয়া, 'আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দিব' শ্লোগানের বাস্তবায়ন কোনভাবেই সম্ভব হবে না।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব সময়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল দাড়িয়ে থাকা মানুষের পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে রাষ্ট্রকে থাকতেই হবে। রাষ্ট্রের আইন কানুনকে থাকতেই হবে। তাহলেই সেই রাষ্ট্রের মানুষ ন্যায় বিচার পাবে। ভুল করলে শাস্তি, ভাল করলে পুরস্কার।

এই যে কথাটা বলছি, এর একটা বাস্তব ও সাম্প্রতিক উদাহরন দিই। জানি অনেকের এই উদাহরনটা পছন্দ হবে না। তবু দিতেই হবে, কারন, বাস্তব যত কঠিনই হোক, সেটা কারো পছন্দ হোক বা না হোক, ভাল লাগুক বা না লাগুক, পক্ষে যাক আর বিপক্ষে যাক, মেনে নিতে হবে। এই মেনে নেয়াটাই সভ্য সমাজের নিয়ম।

ক্রিকেটার রুবেল আমাদের গর্ব। গত বিশ্বকাপে তিনি তার দক্ষতা দেখিয়েছেন সারা বিশ্বকে। সেই জন্য অবশ্যই আমরা খুশী, তাকে তার কাজের শ্রেষ্ঠত্বের জন্য, সফলতার জন্য, পুরুস্কৃত করবো।

কিন্তু ক্রিকেটার রুবেল যত বড় খেলোয়াড়ই হোক না কেন, তার জন্য ব্যাক্তি রুবেলের বিরুদ্ধে যে মামলা সেটাকে তার নিজ গতিতে চলতে দেয়াই রাষ্ট্রের কর্তব্য ও দায়িত্ব।

সেদিন যখন সরকারের উচ্চ পর্যায় থেকে তার মামলা তদারকি করার কথা বলা হলো, তদারকি বলতে কি বোঝায় আমরা সকলেই জানি, সেদিন কিন্তু আমরা অনেকেই খুশিই হয়েছিলাম। কারন আমরা সকলেই সেদিন অতি আবেগে ভেসে যাচ্ছিলাম।

আজ বিশ্বকাপ শেষ হবার এত দিন পর, অনেকেই এখন সুর পাল্টিয়ে বলছেন, লোটাস কামাল আইসিসির সভাপতি হিসেবে আইসিসির বিরুদ্ধে অত বড় কথা না বললেই পারতেন, তারা কিন্তু একবারো এখন বলছেন না যে রুবেলের মামলাটাও তার আইনের নিজ গতিতে মিমাংসা হতে দেয়া উচিত ছিল।

এসব কথা বলছি এজন্য যে, সত্যের পক্ষে নির্মোহ থাকা খুব সহজ কাজ নয়। টাকা পয়সা, ক্ষমতার লোভের সাথে সাথে, আবেগটাকেও সংবরণ করা দরকার সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে। সেই কাজটা না করা গেলে, আইনের শাষনের দেশ গড়া সম্ভব নয়। আর তা যতদিন না হবে, ততদিন সেই ১৯৮৬ সালে শুরু হওয়া, 'আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দিব' শ্লোগানের বাস্তবায়ন কোনভাবেই সম্ভব হবে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×