somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো বলবেন মোবাশ্বের সাহেবরা, কখনো বলবেন মওদুদ বা এমাজ উদ্দিন সাহেবরা।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্হপতি মোবাশ্বের হোসেন সম্পর্কে আমার একটা ভাল ধারনা ছিল। আজ তৃতীয় মা্ত্রায় তার কথা শুনে সে ধারনা পাল্টে গেল। তিনি বললেন, 'এ ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন'। উনার মতে ব্যাড ইলেকশনে কিছু লোকের ভোট যেহেতু পেয়েছেন সুতরাং নুতন মেয়র সাহেব কিছু লোকের কাছে কিছুটা হলেও জবাবদিহি করতে বাধ্য হবেন। আর নো ইলেকশন মানে মনোনীত মেয়র কারো কাছেই কোন জবাবদিহি করবেন না।

মোবাশ্বের সাহেবের কথার মধ্যে দুটো জিনিষ পেলাম, একটা হলো, ব্যাড ইলেকশন, আর একটা হলো নো ইলেকশন। আসুন দুটো বিষয়কে একটু যাচাই করে দেখি। নো ইলেকশন মানে হলো কোন ইলেকশন হয় নাই। তাহলে সিটি করপোরেশন চললো কিভাবে? মনোনীত মেয়র দিয়ে। মনোনীত মেয়র দিয়ে সিটি চালানোর নিয়ম কি সংবিধানে আছে? যদি থাকে, সেটার কতদিনের জন্য? ধরে নিলাম, সংবিধানে আছে এবং নুতন নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন। সেক্ষেত্রে কি কোন আইন ভংগ হয়েছে? হয় নি। কোন অপরাধ সংঘটিত হয়েছে? হয় নি।

আর অপরটা হলো ব্যাড ইলেকশন। সেটা কি জিনিষ? কারচুপির ইলেকশন, ভোট চুরির, ভোট ডাকাতির ইলেকশন। এ ধরনের কোন নির্বাচনের কথা কি সংবিধানে আছে? আইনে আছে? নেই। এক্ষেত্রে কি কোন আইন ভংগ হয়েছে? কোন অপরাধ সংঘটিত হয়েছে? অবশ্যই হয়েছে। কারন ভোট চুরি, ডাকাতি মানেই হলো সাংঘাতিক রকম অপরাধ করা।

তাহলে কি দাড়াল? আপনি আইন ভংগ করাকে, অপরাধ করাকে সমর্থন করলেন। পৃথিবীর যে কোন গনতান্ত্রিক, সভ্য ও আইনের শাষনের দেশে কি সেটা সম্ভব? নিশ্চয় ন। সেখানে যে কোন ধরনের অপরাধ সংঘটিত হলে আইন তার নিজ গতিতে চলে। অপরাধী ধরা পড়ে, তার স্হান হয় জেলখানায়, কোন মেয়রের অফিসে নয়।

মোবাশ্বের সাহেবের কথা যদি মেনে নিই, তাহলে বাংলাদেশে আগামী একশত বছর এই ব্যাড ইলেকশনের প্রতিযোগীতা চলবে। তার মানে হলো চুরি, ডাকাতি, রাহাজানির প্রতিযোগীতা চলতেই থাকবে, আর প্রত্যেকবারই কেউ না কেউ ওই কথাটা বলবেন যে আরে রাখেন আপনার নীতি কথা, একটা খারাপ নির্বাচন নির্বাচন না হবার চাইতে ভালো।

কখনো বলবেন মোবাশ্বের সাহেবরা, কখনো বলবেন মওদুদ বা এমাজ উদ্দিন সাহেবরা। কখনো সেই নির্বাচন পরিচালনা করবেন আজিজ বা রউফ কমিশন, কখনো বা করবেন রকিব কমিশন। অথচ দেশে যদি কখনো আইনের শাষন কায়েম হয়, এইসব ফটকা কমিশন আর ফটকা মেরুদন্ডহীন লোভী শিক্ষিত লোকেরা নিশ্চিত থাকবেন চৌদ্দ শিকের ভেতরে, সেটা জোর দিয়েই বলা যায়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×