somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডান বাম হাত কেটে গেল তবুও পতকাকে ধরে রেখেছিল হযরত জাফর (রা)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিজরীর অষ্টম বছর। হযরত মুহাম্মদ (সা) সব রাজা, সম্রাটদের ইসলামের দাওয়াতে পত্র প্রেরন করছিলেন। একটি পত্র হারিছ ইবনে উমায়র আযদী (রা) কে দিয়ে বসরার শাসকের উদ্দেশ্য পাঠালেন। হারিছ ইবনে উমায়র আযদী (রা) বসরায় যাওয়ার জন্য মুতা নামক স্থানে দিয়ে যাচ্ছিলেন। তখন মুতার গভর্নর শারজীল হারিছ (রা) কে গ্রেফতার করলেন। আর যখন জানতে পারলেন হারিস (রা) হযরত মুহাম্মদ (সা) এর পত্র বাহক, তখন তাকে হত্যা করলেন ।


এই খবর যখন মদীনায় পৌছাল তখন মুসলমানগন খুবই কষ্ট পেলেন। হযরত মুহাম্মদ (সা) মুতার গভর্নরকে শায়েস্তা করার জন্য মুসলিম মুজাহিদের পাঠানোর সিদ্ধান্ত নিলেন। হযরত নবী (সা) সব মুজাহিদকে হারাক নামক স্থানে সমবেত হতে বলেন। যায়দ ইবনে হারিস (রা) কে এই মুজাহিদ বাহীনির দায়িত্ব দিলেন। যদি যায়দ (রা) শহীদ হয়ে যায় তারপর জাফর ইবনে আবী তালিব (রা) এই বাহিনীর দায়িত্ব নেবে । আর যদি জাফর (রা) শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা) এই দলের সেনাপতি হবে । যদি তিনি ও শহীদ হয়ে যায় তাহলে সৈন্য বাহিনী যাকে ঠিক করবে সেই সেনাপতি হবে । তারপর মুজাহিদ বাহিনীকে মুতার উদ্দেশ্যে বিদায় জানালেন।


অপর দিকে মুতার ময়দানে ১ লক্ষ সৈন্য নিয়ে হাজির হল শারজীল ।অপর দিকে বীর মুজাহিদের সংখ্য হল মাত্র ৩ হাজার। এই তিন হাজার মুজাহিদ বীর দর্পে হাজির হল মুতার যুদ্ধের ময়দান । যুদ্ধের দামাম বেজে উঠল । মুজাহিদরা লড়াই করতে লাগলেন বীরের মতই।প্রধান সেনাপতি যায়িদ ইবনে হারিস (রা) লড়াই করতে করতে শত্রুদের সারি ছিন্ন বিছিন্ন করতে লাগলেন। তিনি যুদ্ধ করতে করতে অনেক দূরে চলে গিয়েছিলেন । তাকে শত্রু সৈন্যরা ঘিরে ফেলল। হযরত যায়েদ (রা) শহীদ হয়ে গেলেন। পতকাটি তুলে নিলেন হযরত জাফর (রা)। লড়াই করতে করতে এক রোমান সৈন্যের আঘাতে তার ডান হাত কেটে গেল। তিনি পতকাকে বাম হাতে তুলে ধরলেন। তার বাম হাতও কেটে গেল তিনি উভয় হাতের বাকী অংশ ও গর্দানের সাথে দিয়ে পতকাকে তুলে ধরে রাখলেন। তাকে বল্লমের আঘাতে জর্জরিত করে দেয়া হলে তিনি শহীদ হয়ে গেলেন । যুদ্ধের পরে তার সারা শরীরে ৯৯ টি আঘাতের দাগ পাওয়া যায় । এর পর পতকা তুলে নিলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা) । তিনি বীরত্বের সাথে অনেকক্ষন লড়ে গেলেন। এক পর্যায়ে তিনি ও শহীদ হয়ে গেলেন । পতকা ভুলুন্ঠিত হবার আগেই ছাবিত ইবনে আকরাম (রা) পতকাকে তুলে ধরলেন। এবং চিৎকার করে বলতে লাগলেন হে মুজাহিদ গন , তোমাদের মধ্যে হতে একজনকে সেনাপতি বানিয়ে নাও। মুজাহিদ গণ সেনাপতির দায়িত্ব দিলেন আল্লাহর তরবারী হিসেবে খ্যাত খালিদ বিন ওয়ালিদ (রা) । খালিদ (রা) পতকা ধারন করে শত্রু বাহিনীকে এক মরন কাপড় দিলেন। যুদ্ধ করতে করতে সন্ধ্যা গনিয়ে আসল । শত্রু বাহিনী পিছু টান দিলেন। মুজাহিদ বাহিনী বিজয়ী হলেন। যুদ্ধে মুসলিমদের ১২ মর্দে মুজাহিদ শহীদ হলেন।

আর হযরত জাফর (রা) রেখে গেলেন অন্যন্যা দৃষ্টান্ত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×