somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুত্রবধুর সাথে অনৈতিক আচরণের বিধান

০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন
আমি মোছাঃ শারমিন আক্তারের গত কয়েক মাস আগে এক জন ছেলের সাথে বিবাহ হয়। ব্যক্তিগতভাবে আমার স্বামী মোটামোটি ধার্মিক ও তাবলীগ জামাতের সাথে সম্পর্ক রাখেন। কিন্তু তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থা ধর্মীয় দিক থেকে খুবই নাজুক। বিশেষভাবে তাঁর পিতার এযাবতকাল পর্যন্ত আমার সাথে বিভিন্ন আচার-আচরন আমাকে ঐস্বামীর সাথে ঘরসংসার করতে হতাশা যুগিয়েছে। প্রথমদিকে লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপনে সমাধা করার চেষ্টা করেছি। আমার স্বামীর সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করি। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় এবং সমস্যার সমাধান না হওয়ায় বিষয়টি প্রকাশ করতে বাধ্য হই। এখন মাননীয় মুফতি সাহেব হুজুরের কাছে আবেদন এই যে, আমার নিম্নের বিষয়গুলো বিবেচনায় রেখে শরয়ী সমাধানে বাধিত করবেন।
আমার শ্বশুর আমার সাথে এমন সব আচরন করে যার দ্বারা আমার সন্দেহের সৃষ্টি হয়। প্রায় সময় তিনি রাত ১/২ টা পর্যন্ত সজাগ থাকেন এবং আমাকে তাঁর পাশে বসে থাকতে বলেন। অনেক সময় সেই রুমে আর কেউ থাকে না। এদিকে আমার স্বামী একা রুমে অপেক্ষা করেন কিন্তু পিতাকে কিছুই বলতে পারেন না। আমার শ্বশুর আমার হাত ধরে চাপাচাপি করেন এবং বিভিন্ন কথাবার্তা বলেন। এক সময় আমাকে তাঁর গালে চুমু দিতে বললে একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাঁর গালে চুমু দিতে বাধ্য হই। তারপর তিনি আমার মাথাকে টেনে ধরে তাঁর বুকের সাথে জড়িয়ে রাখেন। কিন্তু আমার বুক আমি তাঁর থেকে দূরে রাখি। এরুপ ঘটনা একাধিক বার সংঘটিত হয়। আমার শ্বশুরের এসব আচরনে আমি ঐস্বামীর সাথে ঘরসংসার করতে নিরুৎসাহিত হই। এব্যাপারে আমি হযরতের কাছে শরয়ী সমাধান জানতে চাই।
শ্বশুরের বক্তব্য:-আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যে, আমার পুত্রবধুর সাথে এসব আচরনের ক্ষেত্রে আমার কোনরুপ খারাপ মনোবাসনা ছিল না। অমার কোনরুপ কামপ্রবৃত্তিও ছিল না। আমি তাকে আমার মেয়ের মত মনে করি।
স্বামীর বক্তব্য:-উপরোক্ত ঘটনার ক্ষেত্রে আমার বক্তব্য হল, আমি আমার পিতার ব্যাপারে কোনরুপ খারাপ সন্দেহ করতে পারি না। তিনি কোন অসৎ উদ্দেশ্যে আমার স্ত্রীর সাথে কোনরুপ খারাপ আচরন করেছেন বলে আমি মনে করি না। বরং এটা তাঁর স্বাভাবিক আচরন। অন্যান্য মাহরাম মহিলা যেমন তাঁর মেয়েদের সাথেও তিনি এরুপ ব্যবহার করে থাকেন।
আবেদনকারী
মোছাম্মত শারমিন আক্তার

শরয়ী সমাধান
حامدا و مصليا و مسلما، اما بعد
প্্রশ্নে বর্ণিত ঘটনায় যেহেতু শ্বশুর কোনরুপ কামপ্রবৃত্তির অস্বীকার করছে এবং স্বামীও এক্ষেত্রে তাঁর পিতাকে সত্যায়ন করছে তাই শ্বশুরের এসব কার্যকলাপ দ্বারা হুরমতে মুছাহারাত প্রমাণিত হবে না। অর্থাৎ উক্ত স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক অটুট থাকবে, তাঁরা একে অপরের জন্য হারাম হবে না।
তবে উল্লেখ্য যে, শ্বশুরের এসব কর্মকান্ড ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পুর্ণ হারাম। পুত্রবধুর সাথে এসব আচরন কোনমতেই জায়েয হবে না। সামাজিক ও মানবিক বিচারেও তা কুরুচিপুর্ণ বদঅভ্যাস ও অন্যায়। এসব বদঅভ্যাস থেকে ভবিষ্যতে অবশ্যয় বেঁচে থাকতে হবে। অন্যথায় গোনাহের বুঝা মাথায় নিয়ে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখিন হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই শয়তানের কঠিন ফাঁদ থেকে রক্ষা করুন। আমীন !
প্রমাণাদি
(۱)وَتَثْبُتُ بِاللَّمْسِ فِيهِمَا عن شَهْوَةٍ وَبِالنَّظَرِ إلَى فَرْجِهَا عن شَهْوَةٍ عِنْدَنَا وَلَا تَثْبُتُ بِالنَّظَرِ إلَى سَائِرِ الْأَعْضَاءِ بِشَهْوَةٍ وَلَا بِمَسِّ سَائِرِ الْأَعْضَاءِ إلَّا عن شَهْوَةٍ بِلَا خِلَافٍ وَتَفْسِيرُ الشَّهْوَةِ هِيَ أَنْ يَشْتَهِيَ بِقَلْبِهِ وَيُعْرَفُ ذلك بِإِقْرَارِهِ لِأَنَّهُ بَاطِنٌ لَا وُقُوفَ عليه لِغَيْرِهِ-
(بدائع الصنائع- فصل فى المحرمات.۳/۴۱۶ )
(۲) قال في الفتح: وَثُبُوتُ الْحُرْمَةِ بِمَسِّهَا مَشْرُوطٌ بِأَنْ يُصَدِّقَهَا أَوْ يَقَعَ فِي أَكْبَرِ رَأْيِهِ صِدْقُهَا .وَعَلَى هَذَا يَنْبَغِي أَنْ يُقَالَ فِي مَسِّهِ إيَّاهَا : لَا تَحْرُمُ عَلَى أَبِيهِ وَابْنِهِ إلَّا أَنْ يُصَدِّقَاهُ أَوْ يَغْلِبَ عَلَى ظَنِّهِمَا صِدْقُهُ .ا ه.( فتح القدير-فصل فى بيان المحرمات،۳/۲۱۳)
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×