বেঁচে থাকার তাগিদে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। সবাই জানি মিথ্যা বলা মহাপাপ। মিথ্যায় হানাহানী সমাজ জীবনে অনেক প্রতিহিংসার জন্ম দিতে পারে। আবার অনেকে ওজনে কম দেয়। যদিও জানে ওজনে কম দেয়ার কারণে একটি জাতীকে আল্লাহ তায়ালা ধ্বংস করে দিয়েছিলেন।
আমাদের মিথ্যা বলার কোন রকমভেদ নেই। কেউ বেঁচে থাকার তাগিদে কেউ কেউ ফ্যাশন করেও মিথ্যা বলতে দেখেছি।
মিথ্যা বুঝতে পারার পর ধরিয়ে দিলে ও আরেক বিপদ ঐ ব্যাক্তির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়।
যদিও সম্পর্ক না থাকাই ভালো।
অনেক পত্রিকার সংবাদে আমরা আতংকিত হই কিন্তু ঐ সংবাদ কতটুকু বস্তুনিষ্ট বা বাস্তবতার সাথে মিল আছে তার কোন পোষ্টমর্টেম রিপোর্ট ঐ সংবাদ সম্পর্কে থাকে না বা সত্য প্রমাণ হলে সংবাদ পরিবেশন ভূল হলে তার সম্পর্কে কোন দূঃখ প্রকাশ কেউ নিজ থেকে করে না।
এরপর ও সব পত্রিকা প্রতিদিন সত্যের সন্ধানে বের হয়।
একটি সংবাদ পরিবেশনের পিছনে কত রকমের কারসাজি থাকে।
কত রাঘব বোয়ালের স্বার্থ থাকে একেকটি সংবাদ পরিবেশনের পিছনে। কাউকে ঘায়েল করতে অথবা কাউকে মানূষের সামনে হেয় প্রতিপন্ন করার সংবাদ আমরা পত্রিকার পাতা খুললে দেখতে পাই।
স্বাধীন তথ্য পরিবেশন সংবাদ মাধ্যমের অধিকার এর পর্যায়ে পড়ে। কিন্তু তা কতটুকু মান সম্পন্ন। বেসরকারী ব্যাংকগুলো যেভাবে মানূষের আমানতের বিশ্বাসের উপর দাড়ীয়ে তাদের ব্যাবসা করে যাচ্ছে কিন্তু তার সাথে সংবাদ মাধ্যমের কতটুকু দায়বদ্ধতা আছে তা কি পরিলক্ষিত হয়।
একেক জন সংবাদাতা সংবাদ পরিবেশনের ছলছাতুরী সহ তার কলম সন্ত্রাস দেখতে পাই। সংবাদ পরিবেশনে সত্যতা যাছাইয়ে পত্রিকা ওয়ালাদের কি পটভূমি আছে।
তারপর্ও আমরা সত্যের সন্ধানে প্রতিদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



