যা কাউকে কথা বলে বোঝানো যায় না । তা কিন্তু লিখা আকারে পরিস্কার ভাবে বোঝানো সম্ভব। তাছাড়া সাথে সাথে কথা না বলার কারনে বিষয় বস্তুটি নিয়ে পাঠক বা বন্ধু মহল ভাবার অনেক সূযোগ পায়।
ব্লগিং বাংলা ভাষা ভাষীদের মধ্যে একটি সেতু বন্ধন।
মনের ভাব প্রকাশের ক্ষেত্রে আরকি উপায় থাকতে পারে।
আমার কি পরিচয় ? আমার সীমিত জ্ঞানের ভান্ডারে কি জমা পড়েছে।
আমার চিন্তার সাথে আপনার বা কারোই মিল না থাকতে পারে। দৃষ্টি ভঙ্গি হতে পারে ভিন্ন। তাতে ব্লগিং এর কোন বাধা হওয়ার কথা নয়।
চারিদিকের শুধু সমস্যার কথা বলেই ব্লগিং করতে করতে সময় ফুরিয়ে যাবে তবু সমস্যা ফুরোবে না।
লিখা এবং বলার শেষ নাই।
দিনকে দিন এই ব্লগিং আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ অবদান রাখছে।
অনেক পত্রিকার লিখায় আমি ব্লগিং বিষয়কে নানা ভাবে ঘুরিয়ে লিখতে দেখেছি।
তারমানে বিষয় বস্তু গুরুত্বপাচ্ছে।
প্রতিদিন ব্লগে আসছে নুতন নুতন ধারনা।এমন কোন একেকটি ধারনা অর্থনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিতে পারে।
আমরা ব্লগিং করবো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



