এখন ঋন নিতে আর রাজনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজন পড়ে না। ঋণ পুন তপশীল সুদ মওকুফ করিয়েছেন বিভিন্ন শিল্প পতিরা। রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার সূযোগ নিয়ে।
পৃথিবীর সব দেশেই ঋণ খেলাপী আছে কিন্তু তা বাংলাদেশের মতো নয়।
কর্মসংস্থান সৃষ্টি সরকারী কৌশলের দূর্বলতার সূযোগে অনেক নামী দামী শিল্পপতিরা বিদেশের বিভিন্ন ব্যাংকে টাকা পাচার করে নিজের দেশের শিল্প প্রতিষ্ঠানকে রুগ্ন শিল্প বলে ঋণ মওকুফ এর সূযোগ নেয়। শিল্প উদ্যোগতাদের ব্যাংক ঋণ দেয়া বন্ধ করে দিতে হবে। এবং মন্দঋণের বিপরিতে তার শেয়ার পুজিবাজারে ছেড়ে দেয়ার ব্যাব্স্থা করা যেতে পারে।
বিনিয়োগের নামে এই রকম বেহায়াদের ব্যাংক ঋণ দেয়া বিদেশী ব্যাংক ব্যাবস্থায় নেই। তারা বিনিয়োগ কৃত টাকা পুজি বাজার হইতে সংগ্রহ করে।
ঋণ খেলাপিদের তালিকা যারা জানেন দিয়েন।
আমি একজনকে চিনি যিনি প্রায় ২৫ বছর বিভিন্ন সরকারের কাছ থেকে কর্মসংস্থান উৎপাদন রপ্তানীর মুলা ঝুলিয়ে সূযোগ নিয়েছেন।
এখন প্রশ্ন ঋণ পরিশোধের কথা উঠলে অনেক লোক বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। সেই শিল্পপতিরা একপর্যায়ে সরকারকে জিম্মি করে ফেলে।
যদি সব খেলাপি ঋণ প্রকৃত কর্মসংস্থানের ব্যাবস্থা এবং রপ্তানীমুখি হয় তাহলে মোটামুটি ঠিক আছে। দেখা দরকার সেই শিল্প প্রতিষ্ঠানে কর্মরত লোকজন যেন হুমকির মধ্যে না পড়ে।
তাদের ঋনের বিপরিতে সমপরিমান শেয়ার পুজিবাজারে ছেড়ে দিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয়ার ব্যাবস্থা করা প্রয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


