এককোটি বিশ লাখ অধ্যুষিত ঢাকা মহা নগরীতে মানুষের বাড়তী চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তার সাথে প্রতিদিন ঢাকার বাহির থেকে নিত্যদিনের কাজ সারতে আরো ৬৫লাখ লোক ঢাকা মহানগরীতে প্রবেশ করছে।
আমার লিখা তাদের নিয়ে নয়।
আমি ভাবছি আরেক সংকটের কথা । এই মহানগরীকে কেন্দ্র করে গড়ে উঠা আবাসিক এলাকাগুলোয় এক শ্রেণির মানুষদের বন্দি জীবন সম্পর্কে। এই আবাসিক এলাকায় গুলোয় বসবাসকারী জনসংখ্যার এক বিরাট অংশ ঘর থেকে বের হতে চায় না। তা প্রায় আনুমানিক (৩০)ত্রিশ লাখের কম নয়। তার সাথে আরো প্রায় (১০) দশ লাখের মতো নাগরিক তার আশপাশের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাতায়াত করে না।
নগর পরিকল্পনাবিদরা এই ব্যাপারটি লক্ষ করছেন না।
এই ঘরোয়া পরিবেশে বন্দি হওয়া মানূষ একান্ত বাধ্য হয়ে এই বন্দী জীবনযাপন বেছে নিয়েছেন। যানজট , দূষন , ছিনতাই ভীতি ছাড়াও উঠতি বয়সি তরুনদের মধ্যে ড়্যাব আইনশৃংখলা বাহিনীদের অতিরিক্ত বাড়াবাড়ি কারণে অনেকটা আতংকে থাকে। তারা সামাজিক পরিমন্ডল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
ঢাকা মহানগরীর ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।
ঢাকা মহানগরীর অপরিকল্পিত নগরায়ন , পর্যাপ্ত বিনোদনের অভাব, চলার পথে পাশের লোকটির সম্পর্কে আস্থার সংকট। বিভিষিকাময় যানজট, দূষন সহ নাগরিক অনেক সূযোগ সুবিধার অভাব পরিলক্ষিত হয়।
এই বন্দিজীবন যাপনের কারনে এই ব্যাক্তিরা নানা বিধ হতাশা জনিত একগুয়েমি মানসিক রোগে আক্রান্ত হতে পারে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



