গতকালের প্রথম আলোর সারাবিশ্ব প্রকাশিত
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা তার নিজের পকেটের টাকা ব্যায় করে ফাইভ ষ্টার হোটেলে থাকছেন। তাকে অভিনন্দন দেয়া যায়। কারণ মন্ত্রানলায় বিষয়ক বিদেশী দূত বা রাষ্ট্রীয় অতিথির বেশীরভাগ ডেলিগেট এইসব ফাইভষ্টার হোটেলে উঠেন।
তার দায়িত্বের প্রতি দায়বদ্ধতা এবং ডেলিগেটদের সাথে যোগাযোগ করতে হয়। যদি ও তার সরকারী বাড়ীর নির্মান কাজ চলছে বিধায় তিনি ফাইভ ষ্টার হোটেলে থাকছেন।
সরকারী বাসস্থান নয় সব দেশের সব পররাষ্ট্রমন্ত্রীদের জন্য ফাইভ ষ্টার হোটেলে পারমানেন্ট থাকার ব্যাবস্থা করা প্রয়োজন।
এতে তাদের মন্ত্রনালয়ের কাজের গতি বাড়বে।
বাংলাদেশে যে কাজটি করতে হবে তা হলো সব মন্ত্রীদের জন্য ফাইভষ্টার হোটেলে থাকার ব্যাবস্থা করা। কারন তাতে সরকারের নিরাপত্তা এবং আনুসাঙ্গিক ব্যায় বাবদ অনেক টাকা বাচবে।
বাংলাদেশে তো অনেক উন্নত রাষ্ট্র , রাষ্ট্রের প্রয়োজনে কয়েকটি ফাইভষ্টার হোটেল সরকারী ভাবে নির্মানকরা যেতে পারে। যাহাতে মন্ত্রী প্রতিমন্ত্রীরা সরকারী সম্পদের অপচয় কম করতে নিজস্ব সরকারী ফাইভষ্টার হোটেল গুলোয় পুরো পাঁচটি বছরঅবস্থান করে দেশের স্বার্থ রক্ষা করতে অনুপ্রাণিত হবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



