সিয়ামপুর সুগার মিল সহ সরকারী মালিকানায় স্থাপিত চিনি কল গুলো পর্যায়ক্রমে লোকসান দিয়ে আসছে। আমদানী রপ্তানী বাণিজ্য এই লোকসানী শিল্প প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগে বেশ তরতাজা ব্যাবসা করে যাচ্ছে। তার সাথে আমলাতান্ত্রিক জটিলতা এবং চিনিকলগুলোতে জেঁকে বসা অসাধু কর্মকর্তাদের দূর্নিতি এই লোকসানের অন্যতম কারণ।
আখ চাষিরা আখ চাঁষে উৎসাহ বোধ করেন না।তারা আখের নায্য মূল্য পায়না অথচ কোটি কোটি টাকা আমদানি বাবদ মূল্যবান বৈদেশিক মূদ্রা বিদেশ চলে যাচ্ছে।
চিনিকল গুলোতে এখনও পড়ে আছে অবিক্রিত অবস্থায় হাজার হাজার টন চিনি।
বেশী দামের সময় চিনি বিক্রি করে এই সব লোকসানী শিল্প প্রতিষ্ঠান লাভের মুখ দেখতে পারে।
আমদানী বন্ধ করে রুগ্ন শিল্পকে সুযোগ তৈরী করে দেয়া উচিত।
দূর্নিতি বাজ অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করে অপসারন করা উচিত।
প্রয়োজন মনে করলে এই চিনি শিল্প রক্ষায় সরাসরী আঁখ আমদানী করা যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


