বর্তমান সরকার গদীতে বসেছেন তা হলো প্রায় ৯মাস এর মতো। এখন কিছু কিছু কাজ এগুলেও দূর্নিতি করার জন্যে যে চেষ্টা বেশ স্থবির। কোন কোন ক্ষেত্রে বেশ নিয়ন্ত্রিত । অনেকে দূর্নিতি নিয়ে চিন্তা করাকেও অপরাধ মনে করেন।
যে বিষয় আলোকপাত করতে চাই । তা হলো দেশের উন্নতিতে দূর্নিতির ভূমিকা।
দূর্নিতি না করলে দেশের উন্নয়ন মূখ থুবরে পড়বে। সঠিক কাজটি করতে গেলেই আপনাকে দূর্নিতিবাজ হতে হবে।
আমরা কত রকমের দূর্নিতি দেখেছি। সেগুলো বিস্তারিত না বললেও আপনারা বুঝে নিতে পারবেন।
এখন এই সরকার হলো জনগণের সরকার। তারা জনগণকে সাথে নিয়ে এই দুর্নিতি করার জন্যে একটা জনমত নেয়ার প্রয়োজন মনে করে। কারণ এই জনগণ এবং জনমত হলো দূর্নিতির পথে প্রধান বাধাঁ।
আমি মনে করি দেশের প্রয়োজনে জনগণের জান মাল হেফাজত, দূর্নিতিকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আশা প্রয়োজন। এই প্রকল্প নিতে হলে এক দুইজন দূর্নিতিবাজ এক্সপার্ট প্রয়োজন।
দূর্নিতি কি , কেন হয় দূর্নিতি। জবাবদিহিতাই একমাত্র সমাধান নয়। যার কাছে জবাব দিবে তার অংশ রেখে দিলে কিভাবে করবেন নজরদারী।
সর্বক্ষেত্রে দুর্নিতি প্রয়োজন দূর্নিতি ছাড়া একটি দেশ উন্নত হতে পারে না।
বর্তমান সরকার এটা বুঝতে পারছেন না।
তারা দূর্নিতি করতে না দিয়ে উন্নয়নকে বাধা গ্রস্থ করছেন। ধরে নেয়া যাক , একটা সরকার কত দূর্নিতি করতে পারে। ৬০০০০হাজার কোটি ১০০০০০একলক্ষ হাজার কোটি টাকা।
একজন মন্ত্রিকে দূর্নিতি করার সিলিং ধরে দেয়া যেতে পারে। যেমন একজন পূর্নাঙ্গ মন্ত্রি বছরে ১০০০ একহাজার কোটি টাকা , প্রতিমন্ত্রী ধরেন ২০০কোটি টাকা , যদি প্রধানমন্ত্রীকে দূর্নিতি করতে জনগণ চাপ দেয় এবং বলে আপনার জন্যে ৬০০০০হাজার কোটি টাকা বছরে দূর্নিতি করার সিলিং ধরে দেয়া হলো। আপনি এই টাকা দূর্নিতি করে জনগণের কি উপকার করবেন এই বিষয় আপনার একান্ত ব্যাক্তিগত । আপনাকে এই টাকার ব্যাপারে জনগণ এবং পরবর্তী সরকার কোন প্রশ্ন করতে পারবে না। প্রয়োজনে সংসদে বিল আকারে তা রহিত করা হবে। দেখবেন উন্নতি হতে কয়দিন লাগে। মানূষ বিশ্বাস করে ম্যান্ডেড দিয়েছে। এই টাকার বিশ্বাস ও জনগণ মন্ত্রী, প্রতিমন্ত্রী , প্রধানমন্ত্রীদের উপড় ছেড়ে দিতে পারবে। এবং কাজে গতি আসবে বলে আমি বিশ্বাস করতে চাই।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



