গত ১৯ জুন বাংলাদেশের ইতিহাসে এক যগান্তকারী ঘটনা ঘটেছে। ১ঘন্টা সময় পিছিয়ে এনে তাকে তার ন্যায্য সময় ফিরিয়ে দেয়া হয়েছিল।
তার যা পাওনা তাকে দেয়া হয়েছিল। মানে ১১টায় ১২টা বাজানো হয়েছিল।
অনেক কষ্ট করে আমরা অলস টাইপ বাংলাদেশীরা যুগ উপযোগি এই সময়ের সাথে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে সময়ানুবর্তী হওয়ার একটা তাগিদ অনুভব করেছিলাম।
কে বলে বাঙ্গালীদের সময় জ্ঞান নাই। প্রয়োজন মনে করলে আমরা ঘড়ির কাটা এগিয়ে আনতে পারি।
এখন গুরুত্বপূর্ন যে প্রশ্ন আমি সময় আগের সময়ে ফিরিয়ে নেয়ার পক্ষপাতি নই।
কেন?
বিদ্যুৎ সাশ্রয় আর যাই হোক সময় পরিবর্তন হয়েছে। ভৌগলিক ভাবে বাংলাদেশ যে দ্রাঘিমায় অবস্থিত বর্তমান সময় ঠিক আছে বলেই মনে হয়। ভারত নয় জি এম টি অথবা সূর্যোদয়ের দেশ জাপান হবে সঠিক সময় নির্ধারনের মাপকাঠি। দ্রাঘিমার উপস্থিতি বলে দেবে বাংলদেশের ঘড়ির সময় কি নির্ধারন করতে হবে।
৪৮ পরবর্তী পাকিস্থান আর বাংলাদেশের সময় কোনটি মানা হতো। কোন সময় ছিল যুক্তি সঙ্গত।
সবচেয়ে বড় কথা এই সময় আমাদের নিজস্ব সময় , বৃটিশ ,পাকিস্থান বা ভারতের সময় নয়।
আমি বর্তমান সরকার আরোপিত পরিবর্তিত এই সময় টিকে বাংলাদেশের সময় হিসাবে স্থায়ী সময় নির্ধারন করার জন্যে অনুরোধ করবো।
আমাদের দ্রাঘিমা আমাদের সময়। এই দ্রাঘিমায় অবস্থিত বাংলাদেশে দিন এবং রাতের পার্থক্য খুব কম হয়।
অর্থাৎ সময় আর পরিবর্তন না করাই ভালো।
প্রয়োজন মনে করলে অফিস আদালত ৯টার স্থলে ১০টা করা যেতে পারে। আর আমার মনে হয় এই সময়ে সবার মধ্যে পরিবর্তন এবং শরীরসয়ে নিয়েছে। এখন আবার নুতন সময় এলে আবার আগামী বছর নূতন সময়ের সাথে এডজাষ্ট করতে সময় নিবে।
এবার ডিজিটাল সময় স্থায়ী রুপ নিক যারা ঠাট্রা করেছিল এই ডিজিটাল সময় নিয়ে তাদের উচিত শিক্ষা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


