পরম করুনাময় মহান আল্লাহতায়ালা মেহেরবানিতে অনেকদিন পর লেখছি আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামীন মাটি থেকে আদম আঃ বিবি হাওয়া কে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব সৃষ্টি করলেন। সাথে বেহেস্তে অবস্থানরত আদম হাওয়াকে একটি শর্ত জুড়ে দিলেন। বললেন ঐ গন্দম খাওয়া নিষেধ। কিন্তু ইবলিস শয়তানের প্ররোচনায় তারা গন্দম খেয়ে নিলেন। ব্যাস হয়ে গেলো বেহেস্তে বর্জ্য ব্যাবস্থাপনা না থাকায় তাদের কে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো। এখন পৃথিবীতে মানুষ ৭০০কোটির অধীক। তার উৎপাদিত বিভিন্ন দুষিত বর্জ্য অপসারনে উন্নত বিশ্ব পর্যন্ত হিমশিম খাচ্ছে। আমরা প্রতিদিন শরির থেকে অনেক কিছু নির্গত করি। নাকে সর্দি, কানে খৈল, চোখের পেসরা, থুতু, প্রসাব, টয়লেট এমনকি শরির হইতে নির্গত যে ঘাম একবার কাপড় ভিজে গেলে দ্বিতীয়বার না ধুয়ে ব্যবহার করা যায় না। আমরা প্রতি নিয়ত পৃথিবীকে দুষিত করে যাচ্ছি। মুখের কথা তার সাথে বের হয় দুর্গন্ধ, বাজে কথায় হয় শব্দ দুষন। আপনার চলার পথে যে ডাস্টবিন দেখছেন দুূর্গন্ধ ছড়াচ্ছে,নাকে দম বন্ধ করে এগিয়ে গেলেন, তা কিন্তু ৪/৫ ঘন্টা আগে আপনার আমার মতোই কেউ না কেউ ফেলে গেছে। আমাদের এখন শপথ নিতে হবে পৃথিবীর বিদায় ঘন্টা বেজে গেছে আর সময় নাই। যে অল্প সময় আছে আমাদের সবাইকে হাত লাগাতে হবে। আবর্জনাকে ভালোবাসতে হবে। আমরা অল্প অল্প করে যে আবর্জনা ডাস্টবিনে ফেলে দেই তা জনা কয়েক সুইপারের পক্ষে সংগ্রহ বা পরিবহন করা সম্ভব নয়। আমাদের সবাইকে কাজে নেমে পড়তে হবে। কাধে কাধ, হাতে হাতে, মসজিদের ইমাম থেকে শুরু করে সুইপার পর্যন্ত সবাইকে এই কাজে শামিল হতে হবে। পরিবর্তনের আশ্বাস পাওয়া যাচ্ছে, আমরা কাউকে পাল্টানোর দায়িত্ব নেই নাই। তবে নিজে পাল্টে যাবো, নিজে পাল্টালেই না পাল্টে যাবে বাংলাদেশ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনি পাল্টে যাবেন তো। আমরা শপথ নেব পাল্টে যাবার। বাড়ীর সবাইকে নিয়ে, কমলমতি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, সেই অভিভাবকদের নিয়ে। স্কুল শিক্ষকদের নিয়ে। পথে ঘাটে, খালে বিলে, ড্রেনে, কোথাও আবর্জনা ফেলবো না। আমরা এমন একটা সিস্টেম গড়ে তুলতে চাই যেখানে কোন ডাস্টবিনের প্রয়োজন পড়বে না। বিষয়টা একটু অবাক করা ঠিক তাই নয় কি? জ্বী জনাব আমরা ঠিক তাই করতে চাই।
পরিস্কার শ্রীমঙ্গল গড়ার প্রত্যায় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।