সব সমস্যার শেষ সমাধান
জ্যোতিষ বাবা মুশকিল আসান।।
প্রেম-বিরহ যাদুটোনা
ব্যাবসার ক্ষতি , জমিজমা ।।
শত্রু-ভিষন, করতে দমন
খুব সহজে বিদেশ গমন ।।
সকল ফাড়া, শনির দশা
কেটে যাবে পুরবে আশা ।।
তাই, জ্যোতিষ বাবার মুখ দর্শন
রত্ন-পাথর করতে ধারন।।
চলে আসুন এই ঠিকানায়
মুক্তি পাবেন ভাবনা নাই।।
বিপনী-বিতান, অভিজাত এলাকায়
খুলে অফিস অট্টালিকায়,
দিচ্ছে বাবা শেষ দর্শন
করছে অশেষ দোয়া বর্ষন।।
পত্রিকায় আর টেলিভিশনে
এমন কত বিজ্ঞাপনে ,
হচ্ছে মডেল ঢাকাই সিনেমার
নায়ক, ভিলেন চেনা সবার ।।
আমুক খাজা তমুক দেওয়ান
রুহানী শক্তিতে ভিষন বলিয়ান ।।
মুখ দেখে যত সমস্যা
দেবে বলে সব খাশা ।।
যাচ্ছে লোকে বিপদে পড়ে
যুক্তি-বুদ্ধি সকল ছেড়ে ।।
ব্যাবসা এমন প্রতারনার
সামনে সবার হচ্ছে দেদার ।।
০০০
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





