বিশেষ দিবস ছুটির দিনে
বন্ধু-স্বজন খুশি মনে ।
ঐতিহ্যের এই নগরে
দেখতে যাওয়া ঘুরেফিরে।
সারা দেশের লোক, ঢাকাবাসী
আসে বেড়াতে কত বিদেশী।
বিদেশীরা ঢাকায় এসে
পুরান ঢাকায় হেটে হেটে।
আহসানমঞ্জীল, লালবাগ কেল্লায়
আর্মেনিয়ান চার্চে যায়।
তারা মসজিদ, বুড়ীহগঙ্গায়
লালকুঠী আর গেন্ডারিয়ায়।
হোসনী দালান, চকবাজার
ছোট কাটারা, বাংলাবাজার।
বাকল্যান্ড বাঁদ, সদরঘাট
বেগমবাজার, ওয়াইজঘাট।
বিনোদনের জন্য যায়
পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানায় ।
সোহরাওয়ার্দী উদ্যান, যাদুঘর
সংসদ ভবন, নভোথিয়েটার।
ধানমন্ডির লেকের পাড়ে
বিকাল-সন্ধ্যায় হাতির ঝিলে।
ফ্যান্টাসি কিংডম, আশুলিয়ায়
স্মৃতিসৌধের খোলা হাওয়ায়
ঘুরতে যাওয়া সঙ্গী সাথে
এই শহরের পথে পথে।
------------ ০ --------------
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





