কষ্টি পাথর আর সীমানা পিলার
ঢাকার বুকে এর মহা কারবার।
জীবন যৌবন জমা রেখে ম্যাগনেটে
অলিক স্বপ্নে এর পিছে ছোটে।
এই পেয়ে গেছি সামনে পাবো
তবু পাওয়া শেষ হয়না কো।
কিছু নয় মিছা সব কিছু হাচা
এই দেখ রিপোর্টটা পাঠিয়েছে নাসা।
খাটিয়েছি টাকা মেলা
নয় কোন হেলাফেলা।
বস আছে শেটারটনে
আছি তাই খুশি মনে।
খুলতে হবে একাউন্ট একুশটা
বুঝতে কি পারছো ব্যাপারটা?
কত টাকা হতে পারে ভবছো?
হে; হে; হাসি মুখে তুমিও কিছু পাচ্ছো।
এই ধর কোটি, শত কোটি
পায়ের কাছে খাবে লুটোলুটি।
এইভাবে খুশি মনে
চেয়ে চেয়ে আকাশের পানে।
স্বপ্নের জাল বোনে দুই চোখের কোণ।
স্বপ্নটা থেকে যায় স্বপ্ন সরটা খেয়ে যায় অন্য কোন।
------------ ০ --------------
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





