somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সবথেকে খারাপ অবস্থায় মেনে নিতে পারনি তাই আমার ভালো অবস্থায় তোমার কোন স্থান নেই

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার জীবনটা অর্থহীন, ভালোবাসা বজ্রপাত, তবে এখন তো বেশ সুখেই আছো । সুখে আছো ?
জানিনা কি কারণে চলে গেলে, জানার আগ্রহও নেই এখন ! আমার সবথেকে খারাপ অবস্থায় তুমি আমাকে মেনে নিতে পারনি তাই আমার ভালো অবস্থায় তোমার কোনও অধিকার নেই, চলে যাও আমার মনের আঙ্গিনা থেকে, চাইনা চোখের জলটুকু দেখে বুঝে নাও আমি কষ্টে আছি ।
এখন বেশ ভালো আছি, দেখনা প্রতি বিকেলে গান গাইতে গাইতে তোমার বাড়ির সামনে অহেতুক হাঁটাহাটি করিনা !
মনে আছে চান ঠাকুরের চায়ের দোকানটা ? শেষ ক্লাসটা আমি কোনদিনই করতে পারিনি, কি করে করি বলও ? ছুটির পরে অত দূর থেকে দৌড়ে এসেও তোমাকে দেখতে পেতাম না ! তাই ক্লাস না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও মনে পড়লে কাঁদতে কাঁদতে হাসি । তুমি কিন্তু আমার দিকে তাকাতে না একদমই, কোনদিন ভুল করে আমার দিকে তাকালে সে দিনটা যে কি আনন্দে কাটত তা তোমাকে বুঝাই কি করে ! টিফিনের টাকা বাঁচিয়ে কেনা পুতুলটা তুমি নদীতে ফেলে দেবার পর হয়তো আজ মহাসমুদ্রে ঢেউয়ের সাথে প্রেমাসক্ত ! পুতুলটার অবস্থাও কি আমার মতো, ও কি কাউকে পেয়ে হারাল ?

তোর তুই আর তুই একটা ডায়েরী-
তাতে নির্ঘুম অভিযোগগুলো লিখি,
লিখে চলি অনবরত, ঘূর্ণিঝড় সম।
শেষ হয়ে যাওয়া কালির দোয়াত,
অজান্তেই চোখের জলে পূর্ণ করি ।
তোকে পাওয়ার অদ্ভুত বিষাদ পর্বত
চোখের জলে শিকল বানিয়ে বাঁধি ।
নিজেকে নিজেই ঘৃণায় চোখ রাঙ্গাই,
গলা টিপে মেরে ফেলার হুমকি দেই !
ভেতর থেকে ক্রন্দনরত হৃতপিন্ড বলে –
মরেছি তো সেই কবেই, আবারও ?
উপহাস করি সম্ভাবনাকে সজ্ঞানেই,
কাঁদতে কাঁদতে বলি আমি আমি নই ।
মস্তিস্কের মধ্যে প্রতিনিয়ত স্বপ্ন ভাঙ্গার শব্দ,
কি যে সুন্দর কষ্ট, দেখলে আবারও পালাবি ।
এখন অবশ্য রাত জাগা অভ্যাস হয়ে গেছে-
তোর চোখের সীমানায় ভীক্ষে নিতে যাইনা,
বর্ষাস্নাত অমাবস্যায় ও জ্যোৎস্না দেখি !
অন্ধকার এখন আমার বড় ভালো লাগে,
মনে হয় ঐ আঁধার তোর মনের মতো !
মন তলোয়ার নিয়ে কতো লড়ব বল ?
তাই বিষাদের সামনে বুক পেতে দেই,
তখন ঘটে অদ্ভুত ঘটনা, আঁতকে উঠি
বিষাদের ভয়ে বিষাদ আমায় আহত করেনা !
নিঃসঙ্গতা নিয়ে বেঁচেই মরে থাকি অতীতে,
তবুও প্রিয় নিয়তির সাথে প্রতারণা করিনা।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ১:৩৫
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×