চলে যাবার নিয়মে তুমিও দেখি চলে গেলে!
আরও কিছুর জন্ম দিতে,ক্ষুধা যে মিটলো না!
ললিতার কি হলো?ও ঘাঁটে কি যায় সে এখনও?
আর হবেনা বলা মনের আকুতি আছে লুকানো যতো!
কি চোখে তোমায় দেখি,বোঝাতে পারিনি আজও!
প্রেমের জাদুকর আর ফিরবেনা ঘরে দুপুর রাতে,
দুজনার মাঝে বয়ে যাওয়া নদীতে হবেনা দেয়া সাঁকো!
চলেই গেলে বিনা নোটিশে,প্রেম শিখেছি তোমার কাছে!
পাগল রমা রয় কি এখনও পাগলা গারদে?
সুজাতাই সুখে আছে,সুজাতারাই সুখে থাকে!
অমলটা ক্যান্সারে কেমন আছে কে জানে!
আবার হবে কি দেখা?এ দেখাই শেষ দেখা নয়ত?
পুনর্জন্ম মানিনা,এখন যে মানতে ইচ্ছে করে বড়!
জলে ভিজবে না চোখ পথের পানে চেয়ে!
বাড়ি যে চিরতরে ফিরেছো জেনে গেছে সে।।
ক্ষমা করবেন,তার সম্পর্কে কিছুই জানিনা,তবে ভালোবাসি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


