somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শফিকের জন্য দোয়া করবেন সবাই।

২৭ শে মে, ২০১৪ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস ছয়েক আগে এক বন্ধু আড্ডার মাঝে শফিকের প্রসঙ্গ তুলেছিলো।

অল্প বয়সে বিয়ে করে এক সন্তানের বাবাও হয়ে গেছে, জীবনে অনেক কিছুই করার চেষ্টা করেছে কন্ত কোন কিছুতেই সফল হতে পারেনি ১০ম শ্রেনী পর্যন্ত লেখা পড়া করা শফিক।

আত্বহত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে। সফল হতে পারেনি এক্ষেত্রেও।

বন্ধুকে প্রশ্ন করলাম "শফিক এখন কোথায়"?

সে জানালো শফিক এখন তার সাথে ঢাকায় আছে।

বললাম "একদিন নিয়ে আসেন কথা বলা যাবে"।

দিন সাতেক পরে শফিককে নিয়ে একেবারে বাসায় হাজির বন্ধুটি।
বেশ নম্র ভদ্র এক ছেলে, কথা বলে বেশ লাগলো।

পিয়নের চাকরি দেয়া অসম্ভব ছিলোনা তবে আমার মাথায় তখন একটু ভিন্ন রকম পরিকল্পনা কাজ করছিলো।

শাহবাগ মোড়ে একটা মোবাইল রিচার্জের দোকান (অস্থায়ি) করে দেয়া যায় তবে কেমন হয়।

কয়েকজনের সাথে আলোচনা করলাম, সবাই সম্মতি দিলো, সমস্যা দেখা দিলো অন্যখানে, শাহবাগে দোকান নিতে হলে ক্ষমতাসিন দলের কোন ছাত্রনেতার সুপারিশ লাগবে।
সেটাও হলো (কিভাবে হলো তা লিখতে গেলে মহাভারত হয়ে যাবে)।

হাজার চল্লিশেক টাকার ব্যাবস্থা করা বেশ কঠিন হলো, জমানো বলতে কিছুই ছিলো না, বন্ধু কিংবা পরিচিত জনের কাছ থেকে নিয়ে মোটামুট আটত্রিশ হাজার টাকা হলো, তিনটা নতুন মোবাইল, বড় রংগিন ছাতা, নতুন টেবিল চেয়ার নিয়ে এক বিকেলে শফিক কে বসিয়ে দিয়ে এলাম।

প্রথম দুদিন খুব ভালো কাটলো, কাস্টমার পাচ্ছিলো প্রচুর, বিকেলের দিকে শাহবাগ কেমন লোকারন্য হয় সবাই জানেন।

সমস্যা হলো তৃতীয় দিন থেকে, সকাল দশটার দিকে শফিকের সবগুলো নাম্বার বন্ধ পেলাম, অনেকবার চেষ্টা করে দোকানে গিয়ে দেখলাম সে নেই, পাশের দোকানিরা জানালো সে আসেই নি আজ।

বেশ কয়েক মাস কেটে গেলো আজও কোন খোঁজ পাই নি শফিকের, ধার করা টাকা পরিশোধের দিকে। তবে টাকাটা বড় কথা না যে বিশ্বাস সে নষ্ট করেছে সেটা মূল্য অনেক বেশি। সত্যিকার অর্থে শফিকের এই প্রতারনা আমাকে ভিষন পিড়িত করে।

এই পোষ্টের শিরোনাম এবং অর্ধেকটা আমি লিখেছিলাম যেদিন শফিক প্রথম দোকানে বসেছিলো, ভেবেছিলাম সবার কাছে দোয়া চাইবো যাতে করে ওর জীবনটা নতুন করে আরম্ভ হয়। কিভাবে সমস্ত কিছু বদলে গেল।

শিরোনাম বদলাতে মন চাচ্ছে না।


এর পরেও না হয় সবাই শফিকের জন্য দোয়া করবেন।



সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×