somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দুর্ঘটনায় গাড়ির মালিকেরও শাস্তি চাই

২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে থাকতে কাফনের কাপড় বিক্রি করতাম। আশপাশের ১০ গ্রামের মধ্যে কেউ মারা গেলে খবর পেতাম। তখন কাউকে মৃত্যুর কারণ জিজ্ঞেস করতাম না। মৃতের লিঙ্গ ও বয়স জানলেই চলতো। কীভাবে মারা গেছে সে প্রশ্ন ছিল অবান্তর। প্রতিদিন খবরের কাগজ পড়ি। প্রতিদিনই মৃত্যুর খবর পাই। সড়ক দুর্ঘটনা, খুন, লাশ উদ্ধার, আত্মহত্যা, অপমৃত্যু নানান খবর। এসব মৃত্যুর কারণও আলাদা। সড়ক দুর্ঘটনার কথাই বলি। প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে। কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। সরকার আসে, সরকার যায়- কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে কোনো করণীয় নির্ধারণ করা হয়না। আইনটি পর্যন্ত সংস্কার করা হয় না। চালক এবং পরিবহণ মালিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি এই অবস্থা চলতে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা হবে দেশের প্রধান সমস্যা।

সম্প্রতি ঘটা সড়ক দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করলে বেশ কিছু কারণ খুঁজে পাওয়া যায়। যেমন:
১. অতিরিক্ত গতি
২. ওভারটেক
৩. আগে-পিছে-ডানে-বায়ের গাড়িকে সাইড দেওয়া
৪. ধাক্কা দেওয়া
৫. চালকের নিয়ন্ত্রণের বাইরে যাওয়া
৬. মুখোমুখি সংঘর্ষ
৭. ব্রিজ/ ব্রিজের রেলিং ভেঙে যাওয়া
৮. চাকা ফেটে বাস/ট্রাক উল্টে যাওয়া
৯. বিনা কারণে নসিমন/ করিমন/ ভটভটি উল্টে যাওয়া
১০. সড়ক/মহাসড়কের পাশের খাদ/খাল/নদীতে পড়ে যাওয়া
১১. সড়ক/মহাসড়কে বাঁক পার হতে গিয়ে বিপাকে পড়া
১২. শীতকালে ঘনকুয়াশা
১৩. পথচারী রাস্তা পার হতে গিয়ে

যখন কোনো গাড়ি উল্টে যায়, তখন এর আশপাশে বাইসাইকেল/ মোটরসাইকেল/ রিক্সা/ ভ্যান/ টেম্পু/ ভটভটি/ পথচারী থাকলে ধাক্কা লাগে অথবা নিচে চাপা পড়ে। এভাবেও অনেক মানুষ মারা যায়।

প্রায় প্রতিদিনই ১, ২, ৪ ও ১৩ নম্বর ঘটনা ঘটে।

এখন কথা হলো, সড়ক দুর্ঘটনা রোধ করার উপায় কী? আমার মতে, কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগে এ সমস্যার সমাধান হতে পারে।

বর্তমানে প্রচলিত আইনে সড়ক দুর্ঘটনায় দায়ী চালকের সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। এটি ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ বলে প্রয়োগ করা হয়। প্রায় ৩০ বছরের পুরাতন আইনে চলছে সড়ক দুর্ঘটনার শাস্তি। যেখানে গড়ে প্রতি ঘন্টায় একজন মানুষের মৃত্যু হচ্ছে।

একবার চট্টগ্রামের মীরসরাইয়ের সেই ভয়াবহ ট্রাক চালকের কথা ভাবুনতো! যার একটা ভুলে প্রায় ৪৫ শিশু মারা গেছে! ৪৫টি প্রাণ কেড়ে নেওয়ার শাস্তি হিসেবে সে ৬ মাস জেল খাটবে। ভাবা যায়! এছাড়া প্রচলিত আইনে গাড়ির মালিকের কোনো শাস্তির বিধান নেই।

মনে করুন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হলে চালকের যাবজ্জীবন শাস্তি এবং গাড়ির মালিকের প্রতিটি প্রাণের বিনিময়ে ২ বছরের জেল ও অন্তত ৫ লাখ টাকা জরিমানার বিধান করা হল। তাহলে কি কোনো চালক সড়ক দুর্ঘটনা ঘটাবে? মালিকরা কম টাকায় পাওয়া যায় বলে অদক্ষ/নিরক্ষর চালক রাখবে?

সড়কে আর কত লোক মারা গেলে আইনটির পরিবর্তন হবে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×