somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চিন্তপুরে স্বজন হারানোদের ডিএনএ টেস্ট করাবে কে?

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার তড়িঘড়ি করে গত মঙ্গলবার নিশ্চিন্তপুরে নিহত ১১১ জনের মধ্যে ৪৩ জনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ছয় লাখ টাকা দিয়েছে। আজ তাজরিন ফ্যাশনস শ্রমিকদের বকেয়া বেতন দিয়েছে।
টাকা দিয়েছে এটা সমস্যা না। সমস্যা হলো, বাকি ৬৮ পরিবার সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা পাবে কি? অসনাক্ত ৫৮ জনসহ বাকি সব পরিবারকে খুঁজে বের করে ক্ষতিপূরণের টাকা দিলে সেটাইকি ভালো হতো না?


পত্রিকার পাতায় স্বজন হারানোদের সচিত্র খবর ছাপা হচ্ছে। বাবা-মা সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না। সন্তান বাবা-মায়ের লাশ খুঁজে পাচ্ছে না। সরকারি হিসেবে, নিশ্চিন্তপুরের ১১১ লাশের ৫৮ জনকে চিহ্নিত করা যায়নি। তাদের অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। দাফনের আগে তাদের ডিএনএ টেস্ট রাখা হয়েছে। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী বিভাগ এবং সিআইডি'র সমন্বিত দল এই ডিএনএ টেস্ট করেছে। এখন যারা লাশ খুঁজে পাচ্ছে না, তাদের ডিএনএ টেস্ট করালে স্বজনরা কিছুটা হলেও নিশ্চিত হতে পারতো। নয়তো বাকি জীবন তাদের অনিশ্চয়তা নিয়ে কাটাতে হবে। এখন প্রশ্ন হলো, এদের ডিএনএ টেস্ট করাবে কে?

ডিএনএ টেস্ট করালে মালিক, বিজিএমইএ বা সরকার সবারই ক্ষতি। লাশ অজ্ঞাত থাকলেই বরং লাভ। ক্ষতিপূরণের টাকা কম দিতে হল। ৫৮ লাশ চিহ্নিত হলে (তাজরিন ফ্যাশনসের মালিক দেলওয়ার হোসেনের ১৩ হাজার ৩৪২, বিজিএমইএ ঘোষিত ১ লাখ এবং সরকার প্রদত্ত ৬ লাখ হিসেবে) অতিরিক্ত প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা খরচ হবে। তাই কোনো পক্ষই এখন স্বজনদের ডিএনএ টেস্ট করাতে এগিয়ে আসছেনা।

লাশ অজ্ঞাত থাকলে আরো একটা লাভ আছে। এখন অনেকেই বলছেন, স্বজনের লাশ পাচ্ছেন না। আমরা ধরেই নিচ্ছি, অজ্ঞাত লাশের মধ্যেই হয়তো এটি আছে। কিন্তু সব লাশ সনাক্তের পরও যদি কেউ বলে লাশ পাচ্ছিনা, তখন লাশ সংখ্যায় যে কারচুপি হয়েছে তা ধরা পড়বে।

যে লাভের আগুনে কারো বাবা/ভাই/বোন/সন্তান/স্বামী/স্ত্রী পুড়ে ছাই হলো, একই লোভের কারণে কি স্বজনরা পোড়া লাশটাও পাবে না? সন্তান কি বাবা/মায়ের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে একফোঁটা চোখের জলও ফেলতে পারবে না? আমরা শুনেছি বাবা/মায়ের কাছে সন্তানের লাশ হলো সবচেয়ে ভারি। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, তারা সেই ভারি জিনিসটা পেলে এখন হালকা হন। এদের জন্য কে এগিয়ে আসবে?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×