somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই প্রকাশের অভিজ্ঞতা (পর্ব ১)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোছনার সাইরেন’র ফাইনাল প্রুফ দেখার সময় গোটা ডজন ভুল পেলাম। বছর খানেক আগে একবার প্রুফ দেখেছিলাম। এবার যখন প্রকাশকের কাছে পাণ্ডুলিপি পাঠালাম, তখন আরেকবার প্রুফ দেখানো হয়েছিল। এরপরও বানান ভুল! যেমন 'গাভি' শব্দটি ভুল। সঠিক গাভী। তবে গাভিন বা গাভীন একটা দিলে চলে। পাণ্ডুলিপিতে ছিল গাভি। একটা কবিতায় ছিল 'জোসনা'। অথচ বইয়ের নামে আছে জোছনা। আত্মা শব্দের ত্ম ভেঙে গিয়েছিল। দেখে তো আমার আত্মাই শুকিয়ে গেছে।


এসব দেখছিলাম, আর সত্যজিৎ রায়র কথা ভাবছিলাম।


তিনি বই প্রকাশের ব্যাপারে ছিলেন একেবারে খুঁতখুঁতে। বইয়ের আকার কী হবে, প্রচ্ছদ, কোন ফন্ট, ফন্টের সাইজ, কোথায় কতো পয়েন্ট সব হিসেব করে দিতেন। এমনকি কোন কাগজে ভেতরের পাতা ও কোন কাগজে প্রচ্ছদ ছাপা হবে তাও ঠিক করে দিতেন। ফাইনাল প্রুফ তাকে দেখানো ছাড়া বই প্রেসে দেওয়াই যেতোনা।


এই লেখা যখন লিখছি, তখন হঠাৎ স্টিফেন হকিংর কথা মনে পড়ে গেল। তাঁর A Brief History of Time বইয়ের প্রকাশক ব্যান্টাম Random House । এই প্রকাশনায় পিটার গুজার্ডি নামে একজন সম্পাদক ছিলেন। তিনিই হকিংয়ের বই সম্পাদনার দ্বায়িত্বে ছিলেন।

গুজার্ডি বইটা দ্বিতীয়বার লেখার জন্য হকিংয়ের কাছে ফেরত পাঠান। হকিং তখন নিউমোনিয়ায় আক্রান্ত, নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা হারিয়েছেন। এর আগে থেকে তিনি জটিল এএলএস রোগে আক্রান্ত। একটা কম্পিউটারের প্রোগ্রামের সাহায্যে তিনি দ্বিতীয়বার পাণ্ডুলিপি লিখে পাঠান। এরপর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে গুজার্ডি একগাদা প্রশ্নসহ পাণ্ডুলিপি পাঠাতেন। আর হকিং সেগুলো ঠিক করে দিতেন। হকিং লিখেছেন, 'এক এক সময় মনে হয়েছে এ পদ্ধতি আর কোনওদিন শেষ হবে না। কিন্তু কাজটা তিনি ঠিকই করেছিলেন।; এর ফলে বইটা অনেক ভাল হয়েছে।'

আমি ভাবছি, আমাদের দেশে এমন প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে উঠবে কবে? যারা পাণ্ডুলিপির সঙ্গে আপত্তির একটা বিশাল তালিকা লেখককে ধরিয়ে দেবেন। সে হোক কবিতার বই, গল্প, উপন্যাস বা প্রবন্ধ।

এমন যে না, হকিং লেখালেখিতে নতুন ছিলেন। ততদিনে তাঁর কয়েকটা বই Oxford Academic (Oxford University Press) থেকে বেরিয়েছে। কিন্তু প্রকাশনা প্রতিষ্ঠানের আপত্তিকে তিনি গুরুত্ব দিয়েছেন। এর পর তো সব A Brief History of Time'র ইতিহাস।

বই প্রকাশ করতে গিয়ে বেশ অভিজ্ঞতা হচ্ছে। আমাদের দেশে মানসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের তীব্র অভাব রয়েছে। দুএকজন লেখক যারা লিখছেন, ফেসভেল্যুতে। কিন্তু একটা বই দেশের বাইরে ভেল্যু তৈরি করতে পারতেছে না।

কিছু প্রকাশক দেখি, অফসেট পেপারে বই ছাপেন। কারো কারো সম্পাদনা বোর্ডও আছে। এটা ভালো। তবে সবচেয়ে জরুরি নির্ভুল বই উপহার দেওয়া। তারও চেয়ে জরুরি একটা বই নির্মাণ করা।


এটা প্রথমে ফেসবুক (১৩ ফেব্রুয়ারি, ২০১৬) লেখা
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×