somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারা বাংলাদেশ আজ এক ভয়াল মৃত্যু উপত্যকা

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত নদী তের সমুদ্দুর দূরে
কেবল এক অন্তহীন ভাবনা
একটু খানি সুখবরের জন্য
পেপার পত্রিকা টিভি রেডিও ব্লগ খুজে বেড়াই
একটু খানি আলোর আশায়
কিন্তু না। কোথাও কেউ ভালো নেই।
কোন আলো নেই সুড়ংগের শেষে
কেউ ভালো নেই।
কেউ ভালো নেই।

মাজারের ফাতেহা পাঠের কিন্চিৎ-ক্ষমতাবান মহামান্য রাষ্ট্রপতি মহোদয়
আপনার অসীম ক্ষমতাবান মাননীয় প্রধানমন্ত্রী দেশ কে দেশ, আর মানুষকে মানুষ মনে করেন না।
তার কাছে দেশ কেবল ছড়ি ঘুরানোর চিরস্থায়ী জমিদারি।
আর প্রফেসর ইউনুসের মতো নোবেল বিজয়ী ও তার কাছে মানুষ নয়
বিশ্ববরণ্য এ ব্যক্তিত্ব ও আজ শান্তিতে নেই।
যদিও পাশের দেশের আরেক নোবেল বিজয়িকে নিয়ে নাচানাচি করতে তার এতটুকু বাধেনি।
ধিক হে ঘসেটি বেগম।
ধিক।
এত্ত নিচ তুমি।
ছিঃ।

শেয়ার বাজার, দ্রব্য-মূল্য, পানি, বিদ্যুৎ, আইন শৃংখলা, .....
ব্যাংক, অর্থনীতি, ডলারের রিজার্ভ, খাদ্য, চাকরি, ....
কোন জিনিসটা আজ ভালো আছে?
ছাত্রলীগ নামক নরপশুরা প্রতিটি বিশ্ববদ্যালয়কেই আক্ষরিক অর্থেই ডাকাতের গ্রাম বানিয়েছে।
কোথাও বেশ্যালয়!
দিন দুপরে জয় বাংলা শ্লোগানে
ক্যাম্পাসে ক্যাম্পাসে খুন হয় জুবায়ের আবু বকররা
আর রাতের ক্যাম্পাসে এদের মাতলামির কাছে নাকি শেয়াল ও নস্যি।
নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারী দল
কোন লেবেলই বাঁচাতে পারেনি লোকমানকে
সারা দেশ আজ মৃত্যু উপত্যকা।
হত্যা গুম খুনের শিকার পরিবার-স্বজনেরা লাশের অধিকারের জন্য আন্দোলনে নামে।
কেবল লাশটি ফেরত চায় একজন হতভাগা মা।
সারা দেশ আজ মৃত্যু উপত্যকা।
কেবল হত্যার স্বীকৃতি চায় একজন হতভাগা বাবা।
সারা দেশ আজ মৃত্যু উপত্যকা।
সরকারি শকুনেরা সাবাড় করছে রাষ্ট্রের প্রতিটি ভাগাড়
চোর দরবেশে মিলে ভাগাভাগি করে মেহনতি মানুষের ঘামে ভেজা ধন।
চারদিকে কেবল লুটেরা বর্গির দল
শেখের মাইয়া আজ বড় বেপরোয়া।
জয়বাংলার অভিধানে আজ মানবতা নেই।
মায়া নেই মমতা নেই
ন্যায় অন্যায়ের কবে যে সলিল সমাধি হলো।
বিচার আদালত সেতো তামাশা।
সারা দেশ আজ মৃত্যু উপত্যকা।
জয়বাংলা বলে এখন গোটা দেশটাই সাবাড় করা যায়।

একচোখা শকুনের থাবায় ছিন্ন হে স্বদেশ!
চরম আতংক নিয়ে আবারও তোমায় দেখি
কেবলি এক মৃত্যু উপত্যকা।
সারা বাংলাদেশ আজ এক ভয়াল মৃত্যু উপত্যকা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×