somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বাংলাদেশ। মাটির নিচে বিপুল প্রাকৃতিক গ্যাস আর উপরে সুজলা সুফলা উর্বর জমি। একই সাথে বিশাল মানব-শক্তি যারা তাদের কর্মট হাত দুটি নিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। মেধা ও শ্রমের বিনিময়ে তিলতিল করে গড়া ভালোবাসায় সারা বাংলাদেশ ভরিয়ে দিতে এরা সবাই বদ্দ পরিকর। সব মিলিয়ে অপার সম্ভাবনার দেশ ছিলো আমার প্রাণের বাংলাদেশ। আমার বাংলাদেশকে এক সময় বলা হতো আগামীর উদীয়মান বাঘ। ইমারজিং টাইগার। স্বপ্ন ছিলো আমার বাংলাদেশ একসময় মাথা উচু করে দাড়াবে। প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাবে তরতরকরে। সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে আমাদের মসৃণ পথচলা।

কিন্তু আমারদেশ বাংলাদেশকে তার জন্মের পর থেকে ঘিরে ধরেছে একদল শকুণ । এরা বিভিন্ন সময় বিভিন্ন নামে দেশ শাসন করেছে। ক্ষমতায় যাওয়ার পরই সারাদেশকে এরা নিজের বাপের সম্পত্তি মনে করে। তারপর সারাদেশের প্রতিটি সেক্টরে এরা লুটপাটের মহোৎসব বইয়ে দেয়। অপার সম্ভাবনাময় আমার বাংলাদেশকে তিলে তিলে এরা ধ্বংস করেছে। একটি ইমারজিং টাইগারকে ছিন্নভিন্ন করে আক্ষরিক অর্থেই তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে।

২.
আমার বাংলাদেশের শেয়ার বাজার হাটি হাটি পা পা করে অনেক দূর এগিয়ে গিয়েছিলো। দেশের শিল্পে-কল-করখানায়, ব্যবসা-বাণিজ্যে এবং সর্বোপরি জনজীবনে শেয়ার বাজারের প্রভাব ছিলো বৈপ্লবিক। আধুনিক বিশ্বের সাভাবিক অর্থনৈতিক নিয়মে অত্যন্ত চাঙা এই শেয়ার বাজার আমাদের দেশীয় অর্থনৈতির সবগুলো চাকা উর্ধমুখী রেখে সুন্দর ভবিষ্যতের আগমনী বার্তা জানান দিচ্ছিল। কিন্তু নব্য শকুন অর্থলিপ্সু পিশাচ সালমান এফ রহমান গং গোটা শেয়ার বাজারটাকেই সাবাড় করে দিলো। ত্রিশ লাখ লোক সর্বস্ব হারিয়ে আক্ষরিক অর্থেই পথে বসার সব আয়োজন সম্পন্ন হলো আওয়ামী সরকারের প্রত্যক্ষ্য অংশগ্রহণের মাধ্যমে। সারা বাংলাদেশের মানুষ এই অর্থ-লিপ্সু পিশাচদের শাস্তি দাবি করলেও সরকার এদের পুরস্কৃত করে বুঝিয়ে দিয়েছিলো খোদ সরকার-প্রধান ও লুটের টাকায় ভাগ বসিয়েছেন।


আওয়ামী সরকারের নেতা-কর্মী এবং মন্ত্রীরা লুটপাট চালিয়ে দেশের প্রতিটি সরকারী প্রতিষ্ঠানকেই ধ্বংস করেছে। অর্থনীতিতে ধ্বস নামিয়েছে। দেশকে ফতুর বানিয়েছে। নির্লজ্জের মতো বস্তা বস্তা টাকাসহ ধরা পড়েছে কালো বিড়াল খ্যাত সুরন্জিত বাবু। আওয়ামী সরকারের চেলা-চামুন্ডরা আমার বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় হাত দিয়েছে। খোদ প্রধান-মন্ত্রীর উপদেষ্ঠা হলমার্ক কেলেংকারীর মাধ্যমে ব্যাংক লুটে অংশ নিয়ে প্রমাণ করেছেণ আওয়ামী সরকারের প্রত্যেকটি সদস্য লুটপাটে জড়িত।

পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছে। কিন্তু বিশ্বব্যাংক টাকা দেয়ার পূর্বেই এই সরকারের অর্থলিপ্সু বেহায়া মন্ত্রী আবুল হোসেন পদ্মা-সেতুর টাকার ভাগ -ভাটোয়ারার সমূস্ত আয়োজন করে ফেলে। বিশ্বব্যাংক অনেক দেনদরবার করে ও আবুল হোসেনের শাস্তির নিশ্চয়তা আদায় করতে না পেরে চলে যায়। ফলে আওয়ামী লীগ সরকার বিশ্ব-চোর খেতাব অর্জন করে সারা বিশ্বে আমার বাংলাদেশকে চুনকালি মাখিয়েছে ।

৩.
আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের মাধ্যমে জনন্দিত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবারো ক্ষমতায় আসার সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আর সুবিদাবাদী সংকরদের দিয়ে গঠিত প্রধান বিরোধীদল বিএনপি ক্ষমতার আগাম-স্বপ্নে বিভোর। দেশের মানুষের বারোটা বাজলেও এদের কোন মাথা ব্যাথা নেই।

শকুনেরা আমার বাংলাদেশকে খামচে ধরেছে। তিলেতিলে শেষ করে দিচ্ছে আমার স্বপ্নের স্বদেশ। ভালোবাসার বাংলাদেশ। এরা বাংলাদেশে ধ্বংস করেছে। ফতুর করেছে। কিন্তু এসব নিয়ে কথা বলার মতো কেউ নেই। কারন এসবের বিরোদ্ধে বললেই সরকার এবং তাদের দালাল মিডিয়া রাজাকার উপাধী দিয়ে দিবে। এমনকী বঙ্গবীর কাদের সিদ্দীকী হলে ও রক্ষা নাই।

এই বাংলাদেশের সাথে আমার শৈশব এবং কৈশোরের স্বপ্নদেখা বাংলাদেশের কোন মিল নেই। এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×