জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় প্রতীক। বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের প্রতিনিধত্ব করে এই জাতীয় সংসদ। এটা আমাদের ১৭ কোটি মানুষের পবিত্রতার প্রতীক। বাংলাদেশের মানুষ তাদের পবিত্র আমানত ভোট দিয়ে সংসদ সদস্যদের জাতীয় সংসদে প্রেরণ করেন, আইন প্রণয়ণের জন্য, তাদের দুঃখ-দুর্দশার কথা বলার জন্য, দেশের উন্নয়নের জন্য কথা বলার জন্য। সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা।
কিন্তু আজ সংসদ অধিবেষনের চিত্র আমাদের সামনে আসলে সত্যিই আমাদের মাথা লজ্জায় অবনত হয়ে যায়। সংসদ অধিবেশনে যখন এক পক্ষ বক্তব্য দেয় তখন অন্য পক্ষ উলু ধ্বনি, চিৎকার-চেচামেচি করে সংসদের পরিবেশ বিনষ্ট করে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিলনা।
একপক্ষ বক্তব্য দিলে পরবর্তীতে বক্তব্য দিতে গিয়ে অন্য পক্ষ তার প্রতিবাদ করবে, এটাই স্বভাবিক, কিন্তু এভাবে চেচামেচির মাধ্যমে নয়।
আমাদের সত্যিই কষ্ট লাগে যখন, উচ্চারণ করা হয় মাইক দে, যখন বলা হয় জিয়াউর রহমান বলেছে, বঙ্ঙবন্ধুকে কটাক্ষ করে কথা বলা হয়, কাউকে কাউকে খুনী বলা হয়, কারো কারো জিহ্বা কেটে নেওয়ার কথা বলা হয়, কারো কারো শাড়ি, সৌন্দর্য চর্চা নিয়ে কথা বলা হয়।
আবার কারো চরিত্র নিয়ে কথা বলা হয়। জাতীয় সংসদে এগুলো বলার জন্য তো প্রতিনিধি করে পাঠানো হয় নি।
জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হবে, দেশের উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা হবে।
তাই সংসদ সদস্যদের প্রতি আমাদের আবেদন, প্লিজ আপনারা সংসদকে প্রাণবন্ত রাখুন, সংসদ সদস্যের মর্যাধা নিয়ে কথা বলুন। সাধারণ মানুষের মতো উল্টা-পাল্টা কথা বলঅ থেকে বিরত থাকুন, কাউকে কটাক্ষ করে কথা বলা থেকে বিরত থাকুন এবং সংসদে দেশ ও মানুষের কথা বলুন। তাহলে সংসদের প্রতি মানুষের আস্তা ও সম্মান শুধু অটুট থাকবে না, বরং আরো অনেক বেড়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


