somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি লিখবো ?

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেকে নিয়ে লিখিনা বহুকাল । সবসময় মনে হয় নিজেকে নিয়েই লিখে ফেলি এক একটি কাব্য । কিন্তু আর লেখা হয়ে ওঠেনা । আমার অনেক সময় আছে । মাঝে মধ্যে আছে অখন্ড অবসর । তবু লেখা হয়ে ওঠেনা । কেন হয়না কে জানে?

মাঝে মাঝে সুমনের সেই গানের কথা মনে পড়ে । চুপচাপ শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবি আর শুনি ........ ও গানওয়ালা , আর একটা গান গাও ..... আমার আর কোথাও যাবার নেই , কিচ্ছু করার নেই ......

সত্যি , আমার আর কিচ্ছু করার নেই ।

খুব বেশি বয়স হয়নি আমার । অথবা হয়তো হয়েছে , মনে মনে টের পাইনি এতোদিন। মনের দিক থেকে বুড়িয়ে গিয়েছি হয়তো । আর কোন কাজে উৎসাহ পাইনা । বিকেলের ফুটবল মাঠে সবাই দাপিয়ে ফুটবল খেললেও আমি মাঠের এক কোনায় চুপচাপ বসে থাকি। মাঠের পরে দেখি অতল গহ্বর , তারপর মেঘ , তারপর পাহাড়চূড়া ......
তখনও আমার কিচ্ছু করার থাকেনা .....

মাঝে মাঝে পুরাতন বইয়ের স্তুপ খুজে বের করি একসময়ের ভালোলাগা বইগুলো। এখন সেগুলো কেমন যেন পানসে মনে হয় ......যেই জীবনানন্দ পড়ে একসময় রাতের পর রাত তন্ময় হয়ে বসে থাকতাম , এখন সেই জীবনানন্দের বই হাতের কাছে শেলফে দিনের পর দিন পড়ে থাকে ..... অবহেলায় ....

মাঝে মাঝে সেই বুড়ো আমায় ভাঙা ভাঙা স্বরে ডাকে । বলে , আয় ..... আয় ..... ছোট্ট ডিঙিতে চড়ে আজ আমরা সমুদ্রে বেরোবো । উত্তাল তরঙ্গ সাক্ষী রেখে ভেসে যাবো দূরকে দূর ..... তারপর সন্ধ্যেবেলা একা একা দুজনে বসবো মসৃন বালুকাবেলায় । আর তখন তোকে শোনাবো আমার জীবনের গল্প ...... যা এতোদিন আমি কাউকে শোনাইনি। ...... বুড়োর কথা শুনি আর ভাবি ...... বুড়োর সাথে সমুদ্রের বুঝি অনেক মিল ......... আমরা বড্ড মিল খুজতে ভালোবাসি ......

গভীর রাতে ঘুম ভেঙে যায় । দরোজা খুলে বারান্দায় বসে ফ্যাকাসে অন্ধকার দেখি ....... নিজের দিকে তাকাই ... আরো অতল অন্ধকার .....তখন সেই পঞ্চমীর চাঁদ আমায় কুহেলিকার স্বরে ডাকে। আর আমি ফিরে যেতে চাই সেই আট বছর আগের একদিনে .....

শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে
কাল রাতে , ফাল্গুনের রাতের আধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাদঁ
মরিবার হলো তার সাধ .......

তবু আমার মরবার সাধ জাগে না । শুধু সাধ জাগে সেই ক্লান্তি জাগানো বিপন্ন বিষ্ময়কে আবিষ্কার করতে । আমিও কী এতোদিন ধরে এতোগুলো রৌদ্র , এতোগুলো সকাল সন্ধ্যা দেখে ক্লান্ত হইনি?
দিনের ব্যস্ততায় আমি ক্লান্তি টের পাইনা । রাতে গভীর অন্ধকার সাক্ষী রেখে আমি ক্লান্তির মুখোমুখি হই ..... নিজেকে আমার বড্ড বেশি ভয় করে তখন .......

পোস্টটির শিরোনাম দিয়েছিলাম .. কী লিখবো ?
আমি সত্যিই এখন আর লিখার মতো কিছু খুজেঁ পাইনা। মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে শুধু রক্তের কথা । সমস্ত পৃষ্ঠা জুড়ে শুধু রক্ত , রক্ত আর রক্ত ...... যেই রক্ত আমার ভাই কিংবা মায়ের উদর বেয়ে চুইয়ে চুইঁয়ে পড়েছিলো একসময় .... যেই রক্ত আমি বেয়নেটের ডগায় দেখেছি .... যেই রক্ত দেখেছি স্বাধীন দেশের পতাকায় ....... পতাকার রক্তের রঙগুলো এই আটত্রিশ বছরে অনেকটাই মলিন হয়ে গিয়েছে ..... পতাকার দিকে তাকালে আমার বড্ড লজ্জা হয় এখন ...

ইচ্ছে করে ঘৃনার কথা লিখবো .... যেই ঘৃনার উৎস কোথায় আমি জানিনা । শুধু থু করে একদলা থুতু ছুড়ে মারতে ইচ্ছেকরে কিছু নরপশুর মুখে । কিন্তু আমি পারিনা । অক্ষমতার হিংস্র আক্রোশ আমায় প্রতিনিয়ত আরো হিংস্র করে তোলে ........কিন্তু আমার কিছুই লেখা হয়না .....

ইচ্ছে করে রৌদ্রের কথা লিখবো । আমি বহুকাল রৌদ্র দেখিনা । আমার সবগুলো জানালা বন্ধ । ভ্যাপসা গুমোট অন্ধকারে বসে বসে দীর্ঘশ্বাস ফেলি । আমার চোখদুটো একটুকরো রৌদ্রের জন্য আকুপাকু করে । সূর্যরশ্মির একফালি তলোয়ার পেলে মনে হয় সবকিছু লন্ডভন্ড করে দিতে পারবো ... সেই বায়ান্নর মতো , সেই ঊনসত্তুরের মতো ..... সেই একত্তরের মতো ..... ............. সুকান্তের মতো বুকে বারুদ নিয়ে বসে থাকি । আমার আর রৌদ্রের দেখা মেলে না .... আমার আর আগুনের দেখা মেলে না ...
তাই আমার আর কিছুই লিখা হয়না ......

চোখ বুজলেই শুধু রক্ত দেখি ...... রক্ত ...... ছোপছোপ রক্ত .. ..মায়ের উদর বেয়ে চুইয়ে পড়া রক্ত , ভাইয়ের কন্ঠনালী চিরে ফিনকি দিয়ে পড়া রক্ত ...বেয়নেটের হিংস্র ডগায় দেখি শুকিয়ে যাওয়া রক্ত ....... .....



ফেলে আসা পদচিহ্নে শুধুই রক্তের ছাপ দেখি .........
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×