somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায় ২

১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬শে সেপ্টেম্বর খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবেনা এই মর্মে একটি অর্ডিন্যান্স জারী করেন। এরপর উপদেষ্টাদের পরামর্শে১৬ই অক্টোবরবঙ্গভবনে অবৈধ ক্ষমতা বৈধ করার উদ্দেশ্যে জাতীয় সংসদের সদস্যদের বৈঠক আহবান করেন। এই বৈঠকে সংসদ সদস্য সিরাজুল হক মোশতাককে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাকে রাষ্ট্রপতি হিসেবে সম্বোধন করতে পারি না। কোন্ আইনের বলে মোশতাক রাষ্ট্রপতি হয়েছেন জনাব হক তা জানতে চান। মোশতাক সংসদ সদস্যদের কাছ থেকে প্রবল বিরোধীতার সম্মুখীন হন।


এটা এমন এক সময়, যখন মেজর ফারুক ও রশীদ অন্যান্যদের নিয়ে বঙ্গভবনে বসবাস করা ছাড়াও প্রায়শঃই সেনাবাহিনীর প্রতি নির্দেশ জারী করতেন। মেজর ফারুক প্রেসিডেন্টের সাদা মার্সিডিজ গাড়ী পর্যন্ত ব্যক্তিগতভাবে ব্যবহার শুরু করেন। সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী মেজরদের এইরূপ আচরণে উর্ধতন অফিসারগণ ক্ষুদ্ধ হন। ক্রমশ এই ক্ষোভ সেনাবাহিনীর সকল স্তরের অফিসার ও সৈনিকদের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। এই ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষিতে বিদ্রোহী মেজরগণ অক্টোবরের শেষের দিকে সম্যক উপলব্ধি করতে পারেন যে, সেনানিবাস থেকে পাল্টা অভ্যূত্থান অত্যাসন্ন হয়ে পড়েছে। অক্টোবরের শেষের দিকে মোশতাক, ওসমানী, জেনারেল খলিল, ফারুক ও রশীদ আসন্ন পাল্টা অভ্যূত্থান সম্পর্কে ঐক্যমত পোষণ করেন। কে বেশী বিপজ্জনক? খালেদ অথবা জিয়া এ নিয়ে প্রায় প্রতিরাতেই বঙ্গভবনে আলোচনা সভা চলতে থাকে। মহল বিশেষের মতে এসময় ফারুক ও রশীদ খুব অল্প সময়ের মধ্যে অনুগত সৈন্যদের নিয়ে একটি ব্রিগেড গঠন করে জিয়া, খালেদ ও অন্যান্য বিরোধী অফিসারদের গ্রেফতার করার পরিকল্পনা করেন। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব ভেবে পরবর্তীকালে বাতিল করা হয়।


উল্লেখ্য, যে কারণেই হোক, জেনারেল ওসমানী কিন্তু জেনারেল জিয়াকেই বেশী বিপজ্জনক বলে মনে করতেন। এরই জের হিসাবে ২রা নভেম্বর রাতে জেনারেল ওসমানী জেনারেল খলিলকে সঙ্গে করে মোশতাকের কাছে যান এবং বলেন যে, সম্ভাব্য পাল্টা অভ্যূত্থান এড়ানোর জন্য জিয়াকে অবশ্যই সেনাবাহিনী প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। রশিদ সেসময় উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে শাসনতন্ত্র (সংবিধান) ও জনগণের রাজনৈতিক অধকারের প্রশ্নে মনোরঞ্জন ধরকে প্রয়োজনীয় অধ্যাদেশ রচনার দায়িত্ব দিয় ক্যাবিনেট সাব-কমিটির দীর্ঘ বৈঠক শেষ হয়েছে। প্রকাশ, মধ্যরাতে ওসমানী খলিলকে সঙ্গে করে মোশতাককে এই মর্মে উপদেশ দিচ্ছিলেন যে, জিয়াকে অবশ্যই সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরাতে হবে। রশিদ এই প্রস্তাবের জোর আপত্তি তোলেন এবং বলেন যে, জিয়া নয়, বরং খালেদ ও শাফায়াত জামিলই বিপজ্জনক। মোশতাকের কানে কানে রশিদ বললেন, জিয়াকে সরানোর প্রস্তাবের পেছনে ওসমানীর গভীর ষড়যন্ত্র আছে। মোশতাক এমর্মে জবাব দিলেন, ঠিক আছে, যদি জিয়াকে সরানো হয় তাহলে পরবর্তী সেনাপ্রধান কে হবেন?

রশীদ ভাবলেন, ওসমানী নিশ্চয়ই খালেদের নাম বলবেন। ওসমানী যদি খালেদের নাম প্রস্তাব করেন, তাহলে এটা নিশ্চিত হওয়া যাবে যে, ওসমানী খালেদের পক্ষের লোক। ওসমানী পরদিন নতুন সেনাপ্রধানের নাম প্রস্তাব করবেন বলে বঙ্গভবন ত্যাগ করেন।



লেখাটি এম. আর. আখতার মুকুল সম্পাদিত আমিই খালেদ মোশাররফ গ্রন্থ থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×