দৈনিক ব্লগালয়ের বিশেষ সংবাদদাতা জানিয়েছেন বিখ্যাত ব্লগার সাইকহিস্টরির জনক হ্যারি সেলডন ৫০তম পোস্ট ক্রস করেছেন অনেক আগেই। খবরে আরো প্রকাশ তিনি আগে নরাধম নিকে লিখতেন এবং সে নিকে ৩৯টা পোস্ট দিয়েছিলেন। হ্যারি সেলডন নিকে তিনি এই পোস্টসহ ২৬টা পোস্ট দিয়েছেন। মোট পোস্টের সংখ্যা ৭৫। বরাবরের মত ৫০তম পোস্টে নিজেকে অভিনন্দন জানানোর কথা তিনি বেমালুম ভুলে গেছেন। তবে জাতির এই গৌরবপূর্ণ মুহুর্ত্যে তিনি সবার কাছে দেরিতে ৫০তম পোস্টের কথা মনে করার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। ব্লগালয়ের বিশেষ সংবাদদাতা আরো জানিয়েছেন হ্যারি সেলডন প্রকৃতপক্ষে ১০০টার অনেক বেশি পোস্ট দিয়েছেন। কিন্তু অনেক পোস্ট তার হাতে শহীদ হয়। এইসব শহীদকৃত পোস্টের আত্মার মাগফিরাত কামনা করতে সবাইকে ২ ব্লগমিনিট নতুন কোন পোস্ট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। আমাদের বিশেষ সংবাদদাতা আরো জানিয়েছেন যে হ্যারি সেলডনের এহেন গৌরবময় কীর্তিকে স্মরনীয় রাখার নিমিত্তে ব্লগে এক ভার্চুয়াল কাংগালভোজনের আয়োজন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে কাংগালভোজনের পরে ভার্চুয়াল ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য হ্যারি সেলডন সাহেবকে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী আমাদের জানিয়েছেন তিনি নিজেও বাথরুমে ব্যস্ত থাকাতে এই মুহুর্ত্যে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন।
অধ্যাপক হ্যারি সেলডন ওরফে নরাধমকে অভিনন্দন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪৪টি মন্তব্য ৪৩টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।