যুবলীগ নেতা মনিরুজ্জামানের কাহিনী
যুবলীগ নেতা মনিরুজ্জামানের যত অপরাধ: মনিরুজ্জামান ওরফে মনির চৌধুরী রামপুরা এলাকার প্রভাবশালী যুবলীগ নেতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের গবেষণাবিষয়ক সম্পাদক। চৌধুরীপাড়া মাটির মসজিদ ও বউবাজারের মধ্যবর্তী বিশাল সরকারি খাস ঝিলের মাঝখানে পানির ওপর তিনি লোহার এঙ্গেল, সিমেন্টের খুঁটি, বাঁশ, কাঠের পাটাতন আর উপরে টিন দিয়ে বিশাল টিনের দোতলা ঘর তৈরি করেন। তাতে কক্ষ ছিল ২৪টি। ঘরগুলোতে যাওয়ার জন্য ছিল ৩০ ফুট লম্বা বাঁশের বড় সাঁকো। আর নিচতলা থেকে উপরে যাওয়ার জন্য মই জাতীয় বিশেষ সিঁড়ি। রাজউক, জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশনসহ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় আড়াই বছর আগে নিজ উদ্যোগে ঘরগুলো তৈরি করেন যুবলীগ নেতা মনির চৌধুরী। তার দেখাদেখি ওই ঝিলের ওপর আরও ৫-৬টি বাড়ি একইভাবে নির্মাণ করেছে প্রভাবশালীরা। ক্ষমতাসীন দলের নেতা হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মনির এ অবৈধভাবে নির্মিত ঘরগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগও নিয়েছেন। মাসিক সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা ভাড়ায় এসব ঘরে থাকতেন দেড় শতাধিক নিু আয়ের মানুষ। বিশেষ করে রিকশাচালক, গার্মেন্ট কর্মী, ঠেলাওয়ালা, নির্মাণ শ্রমিক ও দিনমজুর পরিবার বসবাস করত এসব ঘরে। বাড়ির ম্যানেজার ছিলেন আরাফাত আলী নামের একজন। তিনি মনিরুজ্জামানের পক্ষে ভাড়া তুলতেন আর পাহারা দিতেন। - See more at: Click This Link
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।