হ্যালো বাংলাদেশ-১
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ ছেড়ে আসার এক সপ্তাহ আগে থেকেই আমার মনে হচ্ছিল আমার জীবন বোধ হয় এখানেই শেষ। বার বার মনে হচ্ছিল যে জীবন ফেলে যাচ্ছি বাংলাদেশে, আবার কি কখনও ফিরে আসা হবে এই জীবনে।যে জীবন ফেলে যাচ্ছি দেশে সেই জীবনে ফিরে না আসতে পারা মানে তো আসলে জীবন শেষ হয়ে যাওয়াই।
বাড়ি থেকে ঢাকায় আসার পথে মার কান্না দেখে বুকটা ফেটে যাচ্ছিল।মায়ের কষ্টের বিনিময়ে মাকে কতটুকু সুখী করতে পেরেছি সেই চিন্তায় পুরো রাস্তায় আমার চোখ থেকে অশ্রু শুকায় নাই। মার কান্নামাখা মুখটা মনে পড়লে এখনও সব কিছু কেমন জানি ওলট পালট হয়ে যায়। ছেলে মাকে ছেড়ে দুড়ে চলে যাচ্ছে, কিন্তু উনি কিছুই করতে পারছেন না।এই ভয়াবহ অসহায়ত্তের ব্যাপারটা করুন কান্নার মাধ্যমে মা আমাকে মনে করিয়ে দিলেন। মনে হচ্ছিল কি হবে বাইরে গিয়ে, কি হবে এত বড় ডিগ্রি দিয়ে, সব ছেড়ে ছুড়ে মায়ের কাছেই থেকে যাই।আমি পারি নাই, অক্ষম অক্রিতজ্ঞ আমি মায়ের কাছে থাকি নাই, উন্নত জীবনের লোভে বাইরেই চলেই এসেছি।
আমার ফ্লাইট এর এক দিন আগে মা বড় মামাকে ফোনে বললেন,'ভাইসাব, ছেড়াডা বিদেশ যায় গা'। এই বলেই মা হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। আরেকবার মায়ের ভয়াবহ অসহায়ত্তের তীব্রতা উপলব্ধি করলাম।আমি নিজেও আর চেষ্টা করি নি চোখের জল আটকাতে।মাকে ধরে আমিও কান্নাকাটি শুরু করে দিলাম।
(চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'দিল্লী না ঢাকা' শ্লোগান দেওয়া পুলিশ হত্যাকারীকে সুস্থ শরীরে ফেরত পাঠাচ্ছে ভারত! ভারতীয়রা চাইলেই কিন্তু মব করে ওকে পিটিয়ে মারতে পারতো ওদের স্টাইলেই! ভারত বয়কটের নামে যে কতবার তাঁদের প্রধানমন্ত্রীকে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫২

যাক নির্বাচন শেষ!
আমি ভোট দেইনি। মন থেকে ভোট দেওয়ার তাগিদ অনুভব করিনি। তবে ভোটের দিন রোজা আর ফারাজাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়িয়েছি। দুই কন্যা আর আমি...
...বাকিটুকু পড়ুন
একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২

প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক...
...বাকিটুকু পড়ুন
মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।
সিয়ামের আগুনে পোড়াক প্রাণের...
...বাকিটুকু পড়ুন