ছবি সম্পর্কে বিস্তারিত
"বাঙ্গালী বিনামূলে আলকাতরা পাইলে তা সাদা লুঙ্গীতে মাখায়"।
তাতে যে সাদা লুঙ্গীটা নষ্ট হলো তাতে ভ্রুক্ষেপ নেই।
আমি সাধারন একজন মানুষ। আমার সাদা লুঙ্গিটা নষ্ট করতে চাই না।
আসল কথায় আসি।
আমার এক নিকটাত্মীয় কয়েকদিন ধরে আমাকে খুব জালাচ্ছে। ডু ল্যান্সারে কিনা কি রকম ৭০,০০০/- টাকায় ওয়েবসাইট এর ডোমেইন কিনতাম। ওয়েবসাইট এর ডোমেইন কিনা আবার ডু ল্যান্সার কতৃপক্ষের নিকট ভাড়া দিলে আমাকে মাস প্রতি দুই বছর যাবত ৮,৬০০ (কিছু বেশী হতে পারে, মনে নাই) ভাড়া দিবে।
কিন্তু আমার প্রশ্ন হলো এতো গ্রাহকের ওয়েবসাইট তারা কোথায় ভাড়া দেয়। কোথা থেকে আমাকে ইনকাম দিবে।
মোটামুটি নিকটাত্মীয় (শ্রদ্ধাভাজন) তাই সরাসরি নাও করতে পারছিনা। আবার আমার অবস্থা দেখে বলছে সব রিস্ক কিনা ওনার।
উনি আবার আমার বাবাকে ম্যানেজ করে ফেলেছে। অনেক কষ্টার্জিত অর্থ। তাই আপনাদের কাছে সঠিক দিক নির্দেশনা চাই।
ডু ল্যান্সারের কি আরেকটি ইউনিপে-২ ইউ
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



