somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকাল-বেলায়.........

০১ লা জুন, ২০১২ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা বিকেল, হবে ৩.৪০ বা ৩.৫০ অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মারলাম, তবুও হঠাৎ কেমন যেন একটু মনে হল। কোন ইচ্ছা ছিল না ট্রেন এর ইঞ্জিন এ করে আসার তাও আবার ইঞ্জিন এর সামনে বসে। কিন্তু বন্ধু তো মানা করা যায় না, ততক্ষনে আবার ইঞ্জিন এর সামনাটাও ফিল-আপ হয়ে গেছে।যাই হোক সেই বন্ধুরাই আবার বসার জায়গা করে দিল।

ট্রেন এর হুইসেল, ট্রেন চলা শুরু করল, আমার বার বার মনে হচ্ছে কি যেন একটা ফেলে আসছি, কি যেন মিস করছি, কি যেন আমি রেখে আসছি। ঠিক তখনি বুজতে পারিনি আসলে কি সেটা। ট্রেন এর গতি বাড়ছে, তার সাথে সাথে আমার চিন্তার গতি, তার ও সাথে সাথে মন থেকে বার বার ভেসে আসছে কি যেন মিস করছি। খোলা হাওয়ার ঝাপটা লাগছে মুখে , আজ ট্রেন টাও মনে হয় খুব দ্রুত যাচ্ছে!!! কিছুক্ষন দাঁড়ালো আবার ছুটে চলা, জীবনের গতি পথের মত শুধুই ছুটে চলা। ট্রেন এর তালে তালে, হাওয়ার ঝাপটায় কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু মন বাদ সাধল। কি একটা যেন চিন্তা করছে সে, মনে হয় না আজকে এর একটা বিহিত না করে ছাড়বে।

মন টাকে একটু নিজের মত করে ভাবতে দিলাম, চোখগুলোকে দূরে দৃষ্টি দিলাম, দুরের পাখি গুলো মনে হয় আজ ছুটি পেয়েছে সবাই এক সাথে কোথায় যেন যাচ্ছে।ওদের বুঝি বন্ধ আজকে থেকে???? আচ্ছা এই পাখি গুলা কি এদের সবাই কে মিস করে ????? হয়ত হাঁ ,হয়ত না। আমি যদি পাখি হতাম তাহলে হয়ত করতাম।

আমার এই পক্ষি অবলোকনের মাঝে মনটা সমাধান বের করে ফেলসে, আমি........আমি আমার বন্ধুদের মিস করতে যাচ্ছি, আমার কাম্পাস টাকে মিস করতে যাচ্ছি। কিন্তু কেন এই ক্যাম্পাসটাকে মিস করার কি আছে????? সারা বছরত এইটা বন্ধই থাকে। আজ শিবির- লীগ মারামারি, তো কাল লীগ- লীগ মারামারি।তাই এই কাম্পাস টাকে মিস করার কি আছে। আছে ,আছে ...........।মিস করব..........মিস করব কাটা - পাহাড়টাকে, মামার দোকানটাকে , ক্যান্টিনে চা এর টেবিল এ উঠা গানের আসরটাকে, বগি পিটাই- পিটাই গান গাওয়াটাকে। এগুলা যেন জীবনের সাথে একদম মিশে গেছে, হয়ত আমি একটু আবেগপ্রবন। অন্যরা হয়ত কম।তাই হয়ত আমার তাই মনে হয়।

থাক মনঃটাকেই বুঝ দেই। এইত মাত্র কয়টা দিন তারপর তো আবার শুরু সেই মুখরিত জীবনের পথ চলা। মাত্র তো ৩০ দিন। বিশ্ববিদ্যালয় শাটলটা না হয় ততদিন অপেক্ষা করবে, তবে মনে ভয় হয় আবার মারামারি করে বন্ধ করে দিবে না তো কাম্পাসটা???????????

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
৩০ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু আজ থেকে। ভাল থাকবেন সবাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×