একজন নাসেরা বেগম, সাহায্য, কিছু মানুষ, কিছু কথা......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি নিজে নাসেরা বেগমকে চিনেছি এই বছরের জানুয়ারি মাসে। তার কথা আমার এক বন্ধু আমাকে জানায়। ওই জানার মধ্যেই ছিল। কিন্তু একদিন ফেসবুকে আমি তার সম্পর্কিত একটি পেজ দেখি, একটি গ্রুপ দেখি। জয়েন ও করি। কিছু মানুষ এর সাথে দেখা হয় পরিচয় হয়। এর মধ্যে উল্লেখ্য স্মাক, আরন্য, মুফিদ, নীল তাপস সহ আরো অনেক মানুষের। আমরা অনেক কাজ করি। খাটা খাটনি করেছি। উপরে যাদের নাম আমি বলেছি আর মধ্যে আমার সবার আগে পরিচয় হয়েছে স্মাক ও অরন্যের সাথে ২৮ মার্চ। বাকিদের সাথে পরিচয় অরন্যের হলে পোস্টার আনতে গিয়ে। আমাদের সবার সাথেই বেশ ভাল সম্পর্ক তৈরি হয়। আমরা দাদুর জন্য ব্যাংক একাউন্ট খুলার কাজ করি। দাদুর কাছ থেকে ব্যাংক এর ফরমে সিগনেচার করাই। সেদিন আমার সাথে ছিল তাপস, মুফিদ, সিটি কলেজের সোহন, জুবায়ের,রাসেল এবং এমিল ভাই যিনি মিরপুর থাকেন। পরে সেই একাউন্ট আর খোলা হয়নি কলমদাদুর কিছু আচরণের কারনে। সে ব্যপারে পরে আসছি।
দাদুকে প্রথম টাকা দাওয়া হয় ২৬ মার্চ ১২,০০০ টাকা লাকি আখন্দ ফ্যান ক্লাব থেকে। তারপর আমরা, আমি নিজে টাকা সংগ্রহ করি এপ্রিল এর ২০ তারিখ পর্যন্ত। এবং টাকা কার কাছে রাখা হবে এ ব্যপারে সবাই সিধান্ত নেয় ও রাখা হয় তাপস ভাই এর কাছে। আমি মুফিদ নীল যে যেখানে টাকা পেয়েছি এই এপ্রিল এর ২০ তারিখ পর্যন্ত তাপস ভাই আর কাছে টাকা জমা করেছি। ঝামেলা হল তখন যখন দাদু আমাদের না বলে কলম বিক্রি করতে ডিইঊ তে যায়। তখন তাপস, আমি সহ অনেকে কিছু হুমকি ধামকিপুর্ন ফোন কল। পাই। তখন যখন আমাদের সবার একসাথে থাকার কথা ছিল, আমি আমার পাশে এই তাপস ছাড়া কাউকে পাই নাই। সবাই সবার গা বাঁচিয়ে বসেছিল।
ওই যে ব্যাংক একাউন্টের কথা বলে ছিলাম, এই সব ঝামেলার কারনে আর করা হয়ে উঠেনি। গতকাল একজন ব্লগার বলেছেন তাপস ভাইকে নাসেরা বেগম নিজে পছন্দ করেছেন। কথাটা ভুল। তাপস ভাই জাহাঙ্গীরনগরে পড়তেন ঠিক আছে কিন্তু তার সাথে নাসেরা বেগম এর সম্পর্ক ছিল না। তাপস ভাই কোন দিন এ তার কাছে টাকা রাখতে চান নাই। ওনাকে টাকা রাখার জন্য গতকালের ব্লগার অসামাজিক০০৭, অরন্য, স্মাক আমি আমরা সবাই যারা ছিলাম চাপ দিয়ে রাজি করাইছি। হায়রে মানুষ। এখন সবাই সাধু। একজনের কাধে বন্দুক রেখে গুলি করছে। তাহলে তাপস ভাই ও বলতে পারে নয়া দিগন্ত সহ আরও পত্রিকাতে দাদু কে নিয়ে যখন রিপোর্ট আসছে, তখন দেশের বাইরে থেকে অনেক মানুষ সাহায্য করেছে এবং তারা কল করেছে ওই মানুষ গুলো কে যারা তাপস ভাইয়ের কাঁধটা কে ব্যবহার করছে বন্দুক রাখতে। তারা ওই সাহায্য কি করেছে, এইটা আমার প্রশ্ন। ২৬ শে মার্চ হতে ২০ এপ্রিল পর্যন্ত যা টাকা তোলা হয়েছে তার একটি হিসাব ও ৩রা জুলাইয়ে কলমদাদুর টাকা প্রাপ্তির স্বীকারোক্তির কাগজের ফোটো দেওয়া হল। আমি জানি এরপর অনেকে বলবেন কাগজতো বানানো যায়। আমরা যারা কাজ করেছি আমি তাদের কারো খাই ও না পরি ও না। কাউ আমার আপনজন ও না। সবার সাথে আমার একটাই সম্পর্ক ছিল আমরা একটা পথের যাত্রি ছিলাম। এখন নেই। ১৪০০০০০ টাকা, হেনতেন, ও টাকা বগল দাবা করেছে। এইগুলো কোন কাজের কথা না। আর সোজা বাংলায় বলতে গেলে আমরা বাঙালি নাছতে ভালবাসি। আমরা একদিন নাসেরা বেগমকে সাহায্য করতে নেচে ছিলাম। আজকে একে অন্যকে দোষ দেওয়ার জন্য নাচছি। নাচার আগে কি একটু দেখে নিলে ভাল হয়না কোন সুরে নাচছি। নাসেরা বেগমের মুখের কথা বিশ্বাস করব, তোমাদের কথা না। কেউ আমাদেরটা করবে নাসেরা বেগমেরটা না। ভাই সত্যটা নিজে জেনে নিলে হয়না। আর জানার ইচ্ছা না থাকলে, সময় না থাকলে কি চুপ করে থাকা যায় না?
photo link:1
Click This Link
photo link:2
Click This Link
photo link:3
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের প্রত্যাবর্তন
*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন
অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন
রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।