somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের গানরঙ্গ ।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি.দ্রঃ আমি IBELTS করা মাল । তাই উচ্চারনে ভুল বলিয়া লজ্জা দিবেন না ।

বাংলাদেশে গানশোনা নামক জিনিসটা একটা চরমারাত্মক (সন্ধিবিচ্ছেদ করব না :P ) অদ্ভুত রকমের জিনিস ।
ইতিহাস ঘাটলে যা পাওয়া যাবে তা হল এই যে, লক্ষন সেনের আমলে জয়দেব থেকে ডেলিভারি শুরু করে শ্রী-কৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদবলি তে বাউন্স করে আলাওল আঙ্কেলের ব্যাট ও লালন,রবিন্দ্র,নজরুলের প্যাডের ফাঁক দিয়ে মডার্ন যুগে এসে বোল্ড হলেও এখনও আম্পায়ারের পার্টশেয়ারিটির জন্য নো-বল ডাক পাওয়ায় এখনও টিকে আছে । শুধু তাই না । ফ্রি হিট পাওয়ায় ব্যান্ডদলগুলাও চরম পার্ট নিয়া ড্রেসিংরুমে খেলা দেখতেছে । ইতিহাস ঘাঁটিয়া মজা পাই না । মাফ করবেন, আমি সায়েন্সের ছাত্র ।
আসল কথায় আসি । এই বাংলাদেশের গানশোনায় আপনি অনেক কিছুই খুঁজে পাবেন (আমি কিন্তু বাংলাদেশের গানে না,বাংলাদেশের গানশোনায় বলছি)। আমি যা খুঁজে পেয়েছি তাই এখানে পয়েন্ট আকারে বললাম ।

১ . বাংলাদেশে এক গানের সমর্থকরা অন্য গানের সমর্থকদের, ২ চোখে তো বহুত দুর,এক চোখেও না...(মোট কথা চোখ মুইঞ্জাও দেখতে চায় না ) ।
এক দল আরেক দল রে কয়,
"এডা কুনু গান অইলে ???"
২ . কিছু কিছু শিল্পী তার মরা ধানক্ষেত মারকা গানকে বিখ্যাত করার জন্য গানে এমন কান্দন ইফেক্ট মারে যে ইচ্ছা হয়...(কইতাম না) বেচারা গাও-গেরামের মানুষ গুলা ভাবে যে "ব্যাটার কণ্ঠে আল্লাহয় কি যে দিছে ????!!!! অসাধারন । এত্ত কাপায় কেমনে ?"
৩ . গাও-গেরামে আসিফ আকবর দুনিয়ার সেরা শিল্পী । :D
৪ . বাংলাদেশি সিনেমায় ব্যাবহৃত ৯৫ % গানই এক কথা ধারন করে । (তুমি আমার প্রিয়-আমি তোমার প্রিয়া...জেন্ডার বিশেষে উল্টাই নিয়েন)
৫ . একজন শিল্পির প্রতিটি গানের মিউজিক একই রকম হইলেও তাতে 'ভালবাসি' কথাটা থাকলেই চলে । ওইটা জনপ্রিয়তা পায়া গেছে । (বড়োজোর ৩ মাস চলে)
৬ . এইটা অকেশনাল...আরেফিন রুমি তার জীবদ্দশায় বিয়ের সংখ্যা ১০০ তে উন্নীত করবেন ।
৭ . সময়ের সাথে সাথে গানের মান বদলায় । যেমন আলাওল থেকে বর্তমানে ব্যান্ডের গান । তবে বাপ চাচাদের কাছে লালনের গান যেমন,রবিন্দ্র নজরুলও তেমন ভাল লাগে । পুরান আমলের বা এখন থেকে ২০-৩০ বছরের আগের গানও তাদের কাছে অমৃত মনে হয় । কিন্তু ব্যান্ডের গান শুনলে তাদের চিরতার পানি খাওয়ানো হইছে বলে মনে হয় । মুখটাকে এমনভাবে বিকৃত করেন তারা যে মিস্টার বিনও ফেল ।
৮ . দেশাত্মবোধক গান বর্তমান প্রজন্মের কাছে নিমপাতার রসের মতই তিতা ।
৯ . কিছুকিছু শিল্পীর গানে কান্দন ছাড়া আর কিছুই নাই । (আমি কিন্তু বালামকে চিনি না)
১০ . কনসার্টে ব্যান্ডের গানের তালে পোলাপান নাচার চেয়ে মেয়েদের গায়ে ঘেঁষতে বেশী পছন্দ করে । তবে এটা এখন আর একমুখী না । (মানে বলতেছিলাম যে সকলেই এই কাজ করে,মেয়েরা কি মানুষ না ? )
১১ . কনসার্টে গান গাওয়ার সময় হয়ত সকল প্রকার শিল্পীই গানের কথা ভুইলা যায়...তখন মাইক টা দর্শকের দিকে ধরিয়া তাদের কাছে সাহায্য চায় ।
১২ . পুরান দিনের গানে কিছু মিউযিক আছে যা কোন ইন্সট্রুমেন্ট দিয়া বাজানো হইছে তা নিয়া মডার্ন প্রজন্ম বিরাত কনফিউশানে থাকে অলটাইম । ( ৮০ সনের আগে যান )
১৩ . ছ্যাক খাইলে মেটাল গান খুব মজা লাগে ((বন্ধুদের কাছে "মামা, তুই ছ্যাক খাইছস" শুনার পরে ) । তয় প্রেমে পরলে নজরুল তুমি ভাগো...ইটস টাইম তো লিসেন রবিন্দ্রনাথ (দাড়িবাবা) ।
১৪ . ব্যান্ডের গান শুনলে প্যারেন্টসরা খুবই চিন্তায় থাকেন যে তার এত প্রতিভাবান ছেলে/মেয়েটা পাগল হয়ে গেছে (মাথা আপনি একটু বেশীই নাড়ান )
১৫ . পুরান দিনের গান বেশী শুনলে শিক্ষা প্রতিষ্ঠানে পাট'খেত' উপাধি পাইতে হয়...


হইছে...আর বলব না । বলতে থাকলে শেষ হবে না ।
ব্যাক্তিগত ভাবে একজন মেটালগানের ভক্ত হওয়ায় আমার এসব জ্ঞান হইছে ।
এর বেশী কিছু না ।

বি.দ্রঃ সাধু,চলিত,গাইয়া,পাগলা,ছাগ্লা সব ভাষা ইউয কইরা ফেলছি...তাই আমার লেখা কোনও বাংলা শিক্ষক পরলে মাফ করবেন পিলিয । :D
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×