জুলভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা Around the World in Eighty Days ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালে। এটি পরিচালনা করেছেন মাইকেল অ্যান্ডারসন। মূল চরিত্রে অভিনয় করেছেন ডেভিড নিভেন, মারিও মেরিনো ও শার্লি ম্যাক্লেইন। আটটি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটি অস্কার জেতে ছবিটি। সেসবের মধ্যে সেরা চলচ্চিত্র পুরস্কারও ছিল। ১৩টি দেশের ১১৪টি লোকেশনে চিত্রায়িত হয় ছবিটি। এসব দেশের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, বাংলাদেশ. স্পেন, থাইল্যান্ড ও জাপান। আর বাংলাদেশের অংশের শুটিং হয়েছিল সিলেটের লাউয়াছড়া জঙ্গলে। ওই জঙ্গল ঘেঁষে যে রেলপথ চলে গেছে, ঠিক সেখানেই হয়েছে ছবিটির কিছু দৃশ্যের শুটিং। ছবিটির একটি দৃশ্য ছিল এ রকম- ট্রেন ছুটছে। হঠাৎ চালক খেয়াল করলেন, লাইনের সামনে একপাল হাতি আপনমনে চড়ে বেড়াচ্ছে। ট্রেন থেমে যায়। কামরা থেকে নেমে আসেন নায়ক ডেভিড নিভেন, ব্যাপারটা কী দেখতে। সামনের গ্রামেই তখন হচ্ছিল সতীদাহ। নায়ক ছুটে গিয়ে মেয়েটিকে (শার্লি ম্যাক্লেইন) বাঁচান। ছবির এই অংশটুকুই চিত্রায়িত হয়েছিল লাউয়াছড়ার রেললাইন এলাকায়।
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ, যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ। “এই করো, সেই করো;” দেখায় সে দিক- অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক। কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে- সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ- ১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন