somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'শান্তি' একতরফা নয়...........

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তিকে আপনার 'একতরফা' ভাবাটাই ভুল হবে। শান্তি শুধু আপনার জন্য নয়; অন্যের জন্যও। আবার যদি মনে করেন অশান্তি সৃষ্টি আপনার অধিকার সেটা হবে আরও ভুল। অশান্তি সৃষ্টির অধিকার লাভে শান্তির জন্য আত্মচিকার পিশাচের আত্মচিত্কারের মতই শোনায়। কেউ যদি শান্তির এই সহজ সংজ্ঞা না বুঝে তাহলে তিনি যতই ‘শান্তি’ ‘শান্তি’ বলে চেচাবেন, অশান্তি ততই বাড়বে। দূষিত হবে পৃথিবীর আকাশ বাতাস।

আপনি চিনেন না মানুষের মর্যাদা, বুঝেন না মানুষের অধিকার। মানুষের শ্রদ্ধা আর সম্মানের জায়গাগুলো আপনার নিকট অশান্তির কারণ। যত নোংরামি আর কদর্যতা আছে সবই আপনি এক করেন এক অসুরিক অধিকারবলে। মানুষের বিশ্বাস ও মর্যাদাবোধের জায়গায় অনবরত আঘাতেই এক পৈশাচিক প্রশান্তি বোধ করেন। ভাবেন, আপনিই শান্তির দেবদূত হয়ে পৃথিবীতে জায়গা পাওয়ার যোগ্য। ভাবতেই পারেন। কিন্তু এভাবে আর যাই হোক শান্তি আসে না। কারণ ঐ একই। শান্তি একতরফা নয়। মানুষকে আঘাত করা আপনাকে ছাড়তে হবে। ছাড়তে হবে নোংরামি। বিরোধিতা করলেও যৌক্তিক বিরোধিতায় আসতে হবে। যুক্তির বলে পরাস্ত হলে ‘পাগল’ হওয়ার পরিবর্তে মেনে নিতে হবে।

প্যারিসের কথিত পত্রিকাওয়ালারা যা করেছে এবং এখনও যা করার ঘোঘণা দিচ্ছে এগুলো স্পষ্ট সন্ত্রাস। মত স্বাধীনতার নামে ‘সন্ত্রাস’। এ সন্ত্রাস যারা করেছে, তাদের আর যাই হোক, পরবর্তীতে ক্ষোভ-পরিস্থিতি অনুধাবন করে কিছুটা হলেও সংযত হওয়া উচিত ছিল। উচিত ছিল এটুকু বোঝার বিষয়টা স্পর্শকাতর। মুসলমানরা ‘তাঁর’ সম্মান ও মর্যদা রক্ষায় সদা-সর্বদা বদ্ধপরিকর। অন্তত এটুকু আপনি বুঝতে পারতেন- আপনি যা করছেন ক্ষোভের পরিবর্তে এর কল্যাণকর দিক খুব একটা নেই। কিন্তু না, আপনার বিদ্বেষ, একধরণের পরিশ্রীকাতা কিংবা অজানা প্রতিশোধপরায়নতা আপনাকে নিরস্ত হতে দিল কই। অবশেষে আপনি জানালেন এ আপনার অধিকার। আহ! অধিকার শব্দটা এখানে কত মাযলুম। ‌'অধিকার' শব্দটা তো মানুষের জন্য ছিল, কোন পশুর জন্য নয়........

বিশ্ব নেতারা শান্তির স্বপক্ষে র‌্যালি করলেন। সেখানে অংশগ্রহণ করলেন পৃথিবীর নব্য কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু। কত শিশু আর নিরপরাধ মানুষের খুনের স্বপ্নে তার ঘুম ভাঙে সে ইতিহাস একদিন মানুষ লিখবে। এই র‌্যলিতে ‘শান্তি’ শব্দটা যতটা মহিমান্বিত হওয়ার কথা ছিল তার অংশগ্রহণে ততটাই কলঙ্কিত হল। এ কলঙ্ককে পূর্ণতা দেবার জন্যই প্যারিসের সেই পত্রিকাওয়ালারা সর্বকালের শ্রেষ্ঠ মানব, সর্বশেষ নবী, যিনি তাঁর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন অন্য সকল নবীদেরকে তাঁর মতই শ্রদ্ধা করতে, তার ব্যঙ্গচিত্র আবারো তারা আঁকবে। আরো ব্যাপকভাবে, উদ্ধত অবয়বে। আঁকতে পারবে। তবে শান্তির এই এক তরফা সংজ্ঞা ততদিনই মুসলমানরা মানবে যতদিন মুসলমানরা দুর্বল। যদি একজন মাত্র মুসলমানও নিজেকে সবল ভাবে সে শান্তির এই সংজ্ঞা ভেঙে দিতে উদ্যোগী হবে...........

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×