somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয় গুলোতে এরকম সংস্কৃতি আমরা চাইনা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অপরুপ বাংলা আইআরসি নেটওয়ার্ক" নামক একটি ফেসবুক গ্রুপে আজকে একটি নোট পড়লাম। আসলে র‌্যাগিং নিয়ে ব্যাপারটা কি এতোদূর গড়ালো! একটা গোলক ধাধার মধ্যে আছি। বিশ্ববিদ্যালয় গুলোতে এরকম সংস্কৃতি আমরা চাইনা। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার মেয়ে বন্ধুদের মধ্যে এমন কেউ শিকার হয়েছে জানা নেই।

গতকাল বাংলানিউজটুয়েন্টিফোডটকম এ আরেকটা লেখা পড়ে আমি গুজব বলেই বিশ্বাস করেছিলাম।
মেয়েদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে “র‌্যাগিং গুজব”
Click This Link

Oporupbangla IRC Network
(Click This Link)
ফ্রেন্ডলিস্টের সবার দৃষ্টি আকর্ষন করছি।

ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন।
পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ
"ভাই, আপনার কাছে একটা হেল্প চাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার।
... ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা...
কিছুই করতে পারলাম না ভাই!
ও জাহানারা হলে থাকে।
ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক এবং মানসিকভাবে লাঞ্চিত করে আধমরা করে দিয়েছে।
ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই! সব বলতে পারছিনা।
কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস "ধুইছে", কাল "কশাবে"!
ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই।
আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ চালান-
আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন।
আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু হেল্প করেন ভাই..."

ক্লাসের প্রথমদিন নতুনদের উপর র‍্যাগিং নতুন কিছু নয়।
প্রথমে র‍্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।
খবরের কাগজে/ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা।
কিন্তু মনে রাখুন-
আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে, কাল হতে পারে আপনার বোন/আত্নীয় টিও।
ফ্রেন্ডলিস্টের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!
আপনাদের ফ্রেন্ডলিস্টে জাহানীরনগর ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন।
আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত হওয়া যেভাবে পারেন বন্ধ করেন।
আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×