রোজ রাতে আমি অজস্র কষ্টের সমীকরণ নিয়ে
এক একটা কবিতার জাল বুনি।
রাত বাড়ে - বৃষ্টির ফোটার শব্দের সাথে বাড়ে বিলাপ
বাড়ে ক্ষুধা- বাড়ে সংশয়- বাড়ে অনিশ্চয়তা সম্ভ্রমের।
এই শরনার্থী শিবিরে এসে খাবারের লাইনে দাঁড়িয়ে
কেন যেনো আমার মায়ের মুখটা মনে পড়ে
বাবার শুকনো মুখ, ভয়ার্ত ছোট ভাইটি।
অামি প্রহরগুণি নিশিদিন- ফিরে আসো
এই মানবতাহীন উপত্যকা ছেড়ে।
তারা কী কোনোদিন আসবে ফিরে!
আমার জন্মভিটেয় জ্বলছে ক্রোধের আগুন।
মুছে গেছে আমার শৈশব
মুছে গেছে তারুণ্যের প্রেম
থেকে যায় সুখস্মৃতি,
রয়ে যায় নিদারুন কষ্টের দিনলিপি
মৃত্যু উপত্যকা ছেড়ে এই শরনার্থী শিবিরে।
১৪ ০৯ ২০১৭ বরিশাল ক্লাব
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


