সন্ধ্যারাতের শেফালি
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ছুটিতে পড়া হচ্ছে নতুন একটি বই "সন্ধ্যারাতের শেফালি''। আজি কিনলাম বইটি। বাসায় ফিরে পড়তে বসা। এক বসাতে অনেকদূর এগোল। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ও অনুলিখনে অসাধারণ লেগেছে। ঝরঝরে গদ্যের আত্মজৈবনিক স্মৃতিকথা। বেশ লাগছে। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জ থেকে পশ্চিম বাংলায় গমন করা এক কিশোরী মেয়ের মধ্যরাতের শীর্ষ নৃত্যশিল্পী হয়ে ওঠার এক চমৎকার বাস্তব গল্প। আরতি দাস থেকে মিস শেফালি দাস বনে যাওয়া, কলকাতার অভিজাত সম্প্রদায়ের সঙ্গে আলো আঁধারে মুখোমুখি হওয়ার গল্প শুনিয়েছেন প্রায় ২৩ বছর নৃত্যজগত দাপিয়ে বেড়ানো মিস শেফালি। শেফালি তাঁর ব্যক্তিজীবনের সাথে প্রসঙ্গক্রমে সে কালের মঞ্চ ও চলচ্চিত্র জগতের নানান তারকার কথাও বলেছেন। সে সাথে ধরা পড়েছে সময়ের সাথে তৎকালীন সমাজের সংস্কৃতি ও রুচি পরিবর্তনের নানান আঙ্গিক, নানান অনুষণঙ্গ। বইটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। পড়া শেষ হলো পুরো রিভিউ বন্ধুদের জন্য শেয়ার করতে পারবো। যারা পড়নি বইটি।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন