নেত্রকোণা অঞ্চলের লোকভাষা
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেত্রকোণা অঞ্চলে প্রচলিত লোকছড়ায় 'হাঙ্গা' শব্দটির ব্যবহার দেখা যায়। 'হাঙ্গা' শব্দের অর্থ হলো 'বিয়ে করা/বিয়ে বসা।' কিন্তু শব্দটির প্রায়োগিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় শব্দটিকে লিঙ্গান্তর করা হয়েছে। যেমন-'হাঙ্গাওয়ালী'।
অর্থাৎ যে নারী একাধিক বিয়ে করেছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এমনটি পরিলক্ষিত হয়না। কেউ 'হাঙ্গাওয়ালা' বলেনা। ''হাঙ্গাওয়ালীর ঘরে হাঙ্গাওয়ালী, তর মাগ তইয়া বেশ্যা অ, টেহা পয়সার অভাব অইবনা।' শব্দটির অর্থ 'বিয়ে করা/বিয়ে বসা' হলেও তাচ্ছিল্য অর্থে শব্দটির ব্যবহার বেশি সাহিত্যে কিংবা মৌখিক/কথ্য ভাষায়। শব্দটি গালি শব্দ হিসেবে এবং কাউকে খাটো করার মানসে তাচ্ছিল্য অর্থে নেত্রকোণার কয়েকটি লোকছড়ায় আছে 'হাঙ্গা' শব্দটির ব্যবহার, যেমন-
(১)
ইস্কুল ঘর ভাঙ্গা,
কাইল্যা বেডির হাঙ্গা।
(২)
এচ্ছেরি বেচ্ছেরি
কাডলের কুস,
তর মা মরছে
আমার কি দুস।
মাথা আছে চুল নাই
দেখতে অলম্বুত চুঙ্গা,
দশ টেহার মুরাদ নাই
করত চায় হাঙ্গা।
(৩)
এচ্ছেরিরে (এই ছেড়িরে) ধর
টুলার ভিত্রে ভর,
ছেরির নানী কইয়া দিছে
ধইরা হাঙ্গা কর। (এমুন এমুন কর)

সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন