somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘অমাস গুণীজন সম্মাননা ২০২১’ পেলেন আটপাড়ার লোকগবেষক হামিদুর রহমান

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা – অমাস ও ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির যৌথ উদ্যোগে মুজিব বর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ২০২১ উদযাপন অনুষ্ঠানে আজ ২৭ নভেম্বর ২০২১ ইং তারিখে ‘অমাস গুণীজন সম্মাননা’ তুলে দেয়া হলো আটপাড়ার লোকগবেষক ও প্রাবন্ধিক হামিদুর রহমান-এর হাতে।



নেত্রকোণার ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে যারা নিরলস কাজ করছেন এরকম গুণীজনদের হাতে প্রতিবছর তুলে দেয়া এই সম্মাননা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান সহ অসংখ্য গুণীজন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির প্রতিষ্ঠাতা জনাব মোঃ ইকবাল হাসান তপু।
লোকগবেষক ও প্রাবন্ধিক হামিদুর রহমান-এর জন্ম ২৮ চৈত্র ১৩৫২ বঙ্গাব্দ, ১১ এপ্রিল ১৯৪৬ খ্রিষ্টাব্দে নেত্রকোণায়। নেত্রকোণার লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধের আ লিক ইতিহাস নিয়ে তিনি প্রতিনিয়ত গবেষণামূলক কাজ করছেন। অসংখ্য ছড়া ও গদ্য রচনা করেছেন শিশুদের জন্য। যা প্রকাশিত হয়েছে তার সময়কার সাহিত্য সাময়িকীগুলোতে। রচনা করেছেন দুশোরও বেশি মৌলিক প্রবন্ধ। লোকসাহিত্য নিয়ে রয়েছে তার অসাধারণ পরিশ্রমী সাহিত্যকর্ম। ঐতিহ্য অন্বেষার বোধ ও প্রজ্ঞা নিয়ে গ্রামের নিভৃত কোণে গড়ে তুলেছেন তিনি পাঠের সাম্রাজ্য, সমৃদ্ধ এক আলোর জগৎ- গ্রাম পাঠাগার – শুনই প্রগতি পাঠাগার। নেত্রকোণার লোকসংস্কৃতি নিয়ে বড় পরিসরে গবেষণামূলক কাজ করেছেন। লোকগবেষক ও প্রাবন্ধিক হামিদুর রহমানের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- জীবনবৃত্তে (আত্মজৈবনিক স্মৃতিকথা), দুষ্ট লীলাবতী (শিশুতোষ ছড়াগ্রন্থ), মুক্তিযুদ্ধ একাত্তর (প্রবন্ধ), আটপাড়ায় মুক্তিযুদ্ধ (মুক্তিযুদ্ধের ইতিহাস), নেত্রকোণার বাউল কবি (প্রবন্ধ), নামাজের রহস্য নামাজের ইতিহাস, নেত্রকোণার লোকসংস্কৃতি, জীবনের অস্তবেলায়, নেত্রকোণায় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

×