somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইকবাল
হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

গ্রাম পাঠাগারের শিশু সদস্যরা তাদের কবিতা, গানে স্মরণ করলো মহান ভাষা শহিদদের

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ শে ফেব্রুয়ারি ২০২২ বেলা তিনটা থেকে লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার প্রাঙ্গণ ভরে উঠলো কোমলমতি শিশু-কিশোরদের পদচারণায়। গ্রামের এই শিশুরা প্রথমবারের মতো যোগ দিচ্ছে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে। কারণ গ্রামে এখন সেরকম ভাবে পালিত হয় না জাতীয় কোন দিবস কিংবা অনুষ্ঠান। সকাল থেকেই শিশুরা উঁকি-ঝুকি মারছে কখন শুরু হবে তাদের কাঙ্খিত অনুষ্ঠান। সকালটা ঠাণ্ডা আর কুয়াশায় ঢাকা থাকলেও বিকেলটা ছিল চমৎকার রৌদ্রােজ্জ্বল। বিকেল তিনটে থেকে শুরু হয় পাঠাগারের মহান একুশের অনুষ্ঠানমালা।


আলোচনা: ভাষা নিয়ে যুদ্ধটা কেমন করে হলো? ০৩:০০ - ০৩:৩০
একুশের কবিতা পাঠ ০৩:৩০ - ০৪:০০
একুশের গান ০৪:০০ - ০৪:৩০
ছবি আঁকা: বিষয় - অমর একুশে ০৪:৩০ - ০৫:৩০
মেলবন্ধন: ভাষা শহিদদের ছবির টুকরো অংশ মিলানো ০৫:৩০ - ০৬:০০
নতুন বইয়ের পাঠ উন্মোচন: বাংলাদেশের ভাস্কর্যে ভাষা আন্দোলন ০৬:০০ - ০৬:৩০

দিনের শুরুটা ছিল চমৎকার এক শিশুতোষ আলোচনার মাধ্যমে। প্রথমে শিশুদের ভাষা আন্দোলন বিষয়ে একটি ডকুমেন্টরি দেখানো হয় স্ক্রিণে। ডকুমেন্টরি প্রদর্শনের পরই শুরু হয় দারুণ এক আলোচনা পর্ব। আলোচনার বিষয়বস্তু ছিল-ভাষা নিয়ে যুদ্ধটা কেমন করে হলো? শিশুরা যে এতো অসাধারণ করে বলেতে পারে এবং তাদেরও যে এ বিষয়ে বলার দক্ষতা আছে কিন্তু বলার মতো প্লাটফর্ম নেই তা অনুধাবন করতে পারলাম।


আলােচনা পর্বের পর শিশুরা একুশের কবিতাপাঠের মধ্য দিয়ে স্মরণ করলো অমর একুশের মহান ভাষা শহিদদের। একুশের গানে গানে মুখরিত হয়ে উঠে আমাদের পাঠাগার প্রাঙ্গণ। তাও শিশুদের কণ্ঠে। এ যেন এক অন্যরকম জগতে ফিরে গিয়েছিলাম আমরা। শিশুরা যেমন উপভোগ করছে, ঠিক তেমনি আমরা বড়রাও আনন্দ গানে মেতে উঠেছিলাম।


তারপর শুরু হলো ছোটদের ছবি আঁকা। অনেক শিশু-কিশোররা ছবি আঁকা পর্বে অংশগ্রহণ করে। অনেক ছোট বন্ধুরা ছবিতে ফুটিয়ে তোলে ভাষা আন্দোলনের ইতিহাস, একুশের প্রভাত ফেরী, আমাদের স্বাধীনতা আরোও কতোকিছু। বিচারকমণ্ডলীরা সেরা চারজনকে বাছাই করলেও সবাইকে দেয়া হয় বই ও চকলেট উপহার।

মেলবন্ধন পর্বটিতে শিশুরা ভাষা শহিদদের ছবির টুকরো অংশ মিলানাের খেলায় বেশ আনন্দ পায়। তারা মহান ভাষা শহীদদের সাথে পরিচিত হয় এবং প্রতিটিু দলনেতা ভাষা শহিদগণের জীবনী পাঠ করে শোনায়।

সবশেষে অভিভাবক ও শিশুদের নিয়ে নতুন বইয়ের পাঠ উন্মোচন করা হয়। "বাংলাদেশের ভাস্কর্যে ভাষা আন্দোলন" শিরানামের বইটি সংকলণ ও সম্পাদনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

আমরা চাই, আমাদের শিশুরা এভাবেই আনন্দে মেতে উঠুক। প্রতিটি গ্রামেই শিশুদের জন্য এরকম পাঠকেন্দ্র গড়ে উঠুক।

লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র
শুনই, আটপাড়া, নেত্রকোণা

ওয়েবসাইট: http://grampathagar.wordpress.com/
ফেসবুক পেইজ: https://www.facebook.com/gram.pathagar
ই-মেইল: [email protected]







সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×