somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''মজা করে বই পড়ি' - শিশুদের দ্বারা পরিচালিত রিডিং ক্যাম্প

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র এ বছর থেকে শুরু করেছে শিশুদের নিয়ে মজার এক বইপড়া কর্মসূচি। এ কর্মসূচিতে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুরা সরাসরি মজাদার বইপড়ার সুযোগ পাচ্ছে। শিশুদের দ্বারা পরিচালিত নিয়মিত রিডিং ক্যাম্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ১ এপ্রিল ২০২২ থেকে। একঘন্টা ব্যাপী এই সেশনের নাম 'মজা করে বই পড়ি'। এই সেশনগুলোতে শিশুদের বয়স উপযোগী গল্পের বই দেয়া হয়। বইপড়া, ছবি আঁকাসহ থাকে আরো অনেক আনন্দ।

ওয়েবসাইট:
https://grampathagar.wordpress.com/

বই পড়া যাতে আনন্দের হয় সেজন্য পাঠাগার কতৃপক্ষ বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের তাদের বয়স অনুযায়ী কয়েকটি উপদলে ভাগ করে । যারা রিডিং ক্যাম্প ফ্যাসিলিটেট করেন তারাও প্রশিক্ষণ পেয়ে সুন্দর সেশন পরিচালনা করছেন। বয়স ভেদে সাতটি স্তরে বিভক্ত ছেলে-মেয়েদের নানা বিষয়ের বই প্রদান করা হয়ে থাকে। কাজেই নির্বাচনের ক্ষেত্রে আমরা বেশ সতর্ক থাকি।


১০-১২ বছর স্তর ৭
চ্যাপ্টার বা অধ্যায় যুক্ত করা। বিভিন্ন ধরনের শ্রেষ্ঠ গল্প (ক্লাসিক)। জটিল ও কঠিন শব্দ। গল্পের প্লটে দ্বন্দ্ব ও সমাধান। প্রতি অধ্যায়ে এক বা একাধিক ছবি। ফন্ট সাইজ ১২-১৪।

৯-১০ বছর স্তর ৬
অপেক্ষাকৃত বড় প্যারাগ্রাফ। জটিল ও কঠিন শব্দ। গল্পের প্লটে দ্বন্দ্ব ও সমাধান। বাক্যে শব্দ সংখ্যা সর্বোচ্চ ২০। গল্পের সঙ্গে শিশুকে সম্পৃক্ত করার মতো প্লট। প্যারাগ্রাফের সঙ্গে ছবির মিল। ফন্ট সাইজ ১৪-১৬।

৮-৯ বছর স্তর ৫
কিছু জটিল ও কঠিন শব্দ। প্যারাগ্রাফে বিভক্ত। বাক্য দীর্ঘ। প্রতি পৃষ্ঠায় বাক্য সংখ্যা সর্বোচ্চ ৮। প্রতি বাক্যে শব্দ সংখ্যা সর্বোচ্চ ১৮। গল্পের সঙ্গে শিশুকে সম্পৃক্ত করার মতো প্লট। প্যারাগ্রাফের সঙ্গে ছবির মিল। ফন্ট সাইজ ১৬-১৮।

৭-৮ বছর স্তর ৪
সহজ শব্দ। বাক্য সামান্য দীর্ঘ। বাক্যে শব্দ সংখ্যা সর্বোচ্চ ১২। আনন্দদায়ক মজার গল্প। লেখার সঙ্গে ছবির মিল। ফন্ট সাইজ ১৮-২০।

৬-৭ বছর স্তর ৩
সহজ। ছোট বাক্য। প্রতি পৃষ্ঠায় বাক্যের সংখ্যা সর্বোচ্চ ৫। প্রতি বাক্যে শব্দ সংখ্যা সর্বোচ্চ ১০। সাধারণ গল্প। পৃষ্ঠার অধিকাংশেই ছবি। ফন্ট সাইজ ২০-২২।

৫-৬ বছর স্তর ২
ছবি প্রধান বই। চেনাজানা মৌলিক শব্দ। মাঝে মাঝে শব্দের পুনরাবৃত্তি। লেখার সঙ্গে ছবির মিল। প্রতি পৃষ্ঠায় বাক্য সংখ্যা ১-৩। প্রতি বাক্যে শব্দের সংখ্যা ৪-৮। ফন্ট সাইজ ২০-২২।

৩-৫ বছর স্তর ১
ছবি প্রধান বই। চেনাজানা মৌলিক শব্দ। মাঝে মাঝে শব্দের পুনরাবৃত্তি। লেখার সঙ্গে ছবির মিল। প্রতি পৃষ্ঠায় বাক্য সংখ্যা ১ বা ২। প্রতি বাক্যে শব্দের সংখ্যা ২-৬। ফন্ট সাইজ ২২-২৪।
(সূত্র: মোজাম্মেল হক নিয়োগী)

নিচের লিংকে প্রবেশ করে একটি পুলে অংশগ্রহণ করে আপনি আপনার গঠনমূলক মতামত জানাতে পারেন

শিশুদের বইপড়া নিয়ে আপনার অভিজ্ঞতা

শিশুদের বইপড়া আরো আনন্দময় হোক।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×