somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা যায় ? কিন্তু আপনি পারবেন ।

১০ ই জুন, ২০১১ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমরা দেখব কিভাবে হাতের তালুর ভিতর দিয়ে যেকোন বস্তুকে কিভাবে দেখা যায় এবং কেন এরকম ঘটে তার একটি ব্যাখ্যা ।

কি কি লাগবে

* একটি পেপার ।

* হাতের তালু ।

* আপনার দুই চোখ।

* একটি ক্যালেন্ডার ।

কিভাবে করবেন

প্রথমে ক্যালেন্ডারটিকে দেয়ালে ঝুলিয়ে দিন । নির্দিষ্ট করে নিন আপনি ক্যালেন্ডারের কি দেখতে চান । তারপর পেপারটিকে ফোল্ডিং করে টিউবের মত করুন । এখন বাম চোখ বন্ধ রেখে ডান চোখ দিয়ে ঐ টিউবের একপ্রান্ত দিয়ে ক্যালান্ডারের দিকে তাকান। এরপর ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে দেখুন । এখন টিউবের প্রান্তের কাছাকাছি আপনার এক হাতের তালু মেলে ধরুন । এবার বাম চোখ বন্ধ করে ডান চোখ খুলে দেখুন । তারপর উভয় চোখ মেলে দেখুন ।



কি দেখতে পাচ্ছেন ? দেখতে পাচ্ছেন হাতের তালুর মধ্যে একটি গোলাকার ছিদ্র এবং ঐ ছিদ্রর ভিতর দিয়ে ক্যালান্ডারটির ঐ অংশ দেখা যাচ্ছে ।


কেন এমন হয়

যখন আমাদের চোখে কোন বস্তু থেকে আলো এসে পড়ে তখন চক্ষু লেন্সের মাধ্যমে চোখের রেটিনাতে গিয়ে পড়ে এবং রেটিনাতে বস্তুর্‌ একটি ইমেজ তৈরি হয় ।



এই রেটিনা অনেকগুলো সেনসিটিভ নার্ভের একপ্রান্তের সাথে যুক্ত থাকে এবং নার্ভগুলোর অন্য প্রান্ত শেষ হয় মস্তিষ্কের গভীরে । যখন কোন আলো রেটিনার সেনসিটিভ নার্ভের প্রান্তে এসে আঘাত করে তখন এক প্রকার ইলেকট্রিক স্রোত ব্রেনের নির্দিষ্ট স্পটে পৌছায় ।



মস্তিষ্ক নার্ভের মাধ্যমে হাজার হাজার ইলেকট্রিক মেসেজ গ্রহণ করে । রেটিনায় তৈরি হওয়া প্রত্যেকটি ইমেজ এক একটি ভিন্ন ভিন্ন প্যাটার্নের ইলেকট্রিক মেসেজ তৈরি করে। মস্তিষ্ক সব মেসেজ গুলো একত্রে রিকগনাইজ করে ফলে বস্তুটি দেখতে পাওয়া যায় ।

আপনি এক হাত দূরত্বে হাতের তালু ধরে আঙ্গুলে উপর দিয়ে এক চোখ বন্ধ করে দেখুন আবার অপর চোখ বন্ধকরে দেখুন । মনে হবে যেন ব্যাকগ্রাইন্ড একটু সরে যাচ্ছে। ঠিক এধরনের ঘটনাই ঘটে যখন টিউবের ভিতর দিয়ে দেখি । যখন টিউবের ভিতর দিয়ে তাকাই তখন গোলাকার ছিদ্রে রিং এর মত করে ছবি দেখি যা অন্য চোখ দেখতে পায়না । আবার অন্য চোখ দিয়ে হাতের তালু দেখি কিন্তু টিউবের ভিতরের মত দেখিনা । ফলে দুই চোখে যে ভিন্ন ভিন্ন ভিউ হয় তা রেটিনাতে দুই ধরনের ইমেজ তৈরি হয় যা নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌছায় এবং একই সাথে দুই ধরনের বস্তু দেখা যায় । তখন মনে হয় যেন হাতের ছিদ্রের ভিতর দিয়ে দেখছি।


আমার শিক্ষার আলো ব্লগ দেখুন।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ দুপুর ১:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×