somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরফ ম্যাজিক ! বরফ ম্যাজিক !! বরফ ম্যাজিক !!!

১১ ই জুন, ২০১১ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একট টুকরা বরফকে একটি সূতার সাহায্যে সূতা দিয়ে না বেঁধে এবং বরফকে না স্পর্শ করে উপরে তোলা কি সম্ভব ? এটা কি করে সম্ভব! হ্যাঁ সম্ভব । কিভাবে ? আজ আপনাদের জন্য রয়েছে সেই ম্যাজিক । চলুন তাহলে দেখি -

প্রয়োজন :

* ট্যাপের পানি
* সূতা
* আইস কিউব বা বরফের টুকরা
* লবণ
* বোল

কি করতে হবে :

* প্রথমে সূতাটিকে ভাল করে ট্যাপের পানিতে পুরুটা ভাল করে ভিজিয়ে নিন ।
* একটি আইস কিউব বা বরফের টুকরা একটি বলের মধ্যে নিন ।
* এরপর সূতাটির একপ্রান্ত বরফটির উপর মাঝখান বরাবর রাখুন ।
* এখন সূতার বরাবর বরফের উপর ধীরে ধীরে লবণ ছিটিয়ে দিন ।
* এরপর ২/৩ মিনিট অপেক্ষা করুন ।
* দেখা যাবে সূতাটি প্রথমে করাতের মত বরফের ভিতরে ঢুকে গেল এবং একটু পর আবার বরফ সূতা সহ জমাট বেঁধে গেল।
* এবার সূতার অপর প্রান্ত ধরে উপরে তুলুন দেখবেন বরফের টুকরাটি ও সূতার সাথে ঝুলতে থাকবে।

ছবিতে দেখুন :








কেন এমন হয় :

আমরা জানি শূন্য ডিগ্রী সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় সাধারণত পানি বরফে পরিনত হয় । এই শূন্য ডিগ্রী সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রাকে পানির ফ্রিজিং পয়েন্ট বা হিমাংক বলা হয় । পানির এই ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নীচে নিয়ে আসা যায় । একে বলা হয় হিমাংকের অবনমন । উপরের ম্যাজিকটিতে ঠিক এধরণের ঘটনা ঘটে । বরফের উপর সূতা রাখার পর এর চারপাশে বরফের উপর লবণ ছিটিয়ে দেয়ার ফলে পানির হিমাংক শূন্য ডিগ্রী সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রী ফারেনহাইট থেকে কিছুটা কমে আসে ফলে বরফ শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় থাকলেও তা গলতে শুরু করে । ফলে সূতা করাতের মত করে বরফের ভিতর ঢুকতে থাকে । যখন লবণের ক্রিয়া শেষ হয়ে যায় তখন আবার হিমাংক শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে এবং বরফ সূতার চারপাশে জমতে শুরু করে । ফলে যখন জমাট বরফ জমে যায় তখন সূতা উপরে তুললে বরফও সূতার সাথে উপরে উঠে আসে ।

আমার শিক্ষার আলো ব্লগ দেখুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ রাত ১০:০৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×