somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন আপনার বি এম আই আর অসুস্থ হওয়ার আগেই ব্যবস্থা নিন

১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন । শারীরিক বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আমরা অনেকেই শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাবার খাইনা আবার অনেকেই আবার এত বেশি পরিমান খাবার খাই যার ফলে শরীরে চর্বি জমে বেঢপ আকার ধারণ করে । ফলে শরীরের ওজন বেড়ে গিয়ে নানান রোগে আক্রান্ত হই অজান্তেই । শরীরের ওজন বাড়ার কারণে যে কত রোগের সৃষ্টি হয় তা আমরা সকলেই জানি । তাই আমরা এই ওজন কমাতে গিয়ে নানা রকম কসরত শুরু করি । কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের দেহের ওজন কি বয়স ও উচ্চতা অনুযায়ী ঠিক আছে কিনা । যদি আমরা বুঝতে পারি যে আমাদের দেহের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী কি অবস্থায় আছে তাহলে শরীরের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি । আর এটা জানার জন্য জানতে হবে আপনার শরীরের বিএমআই । আজ আপনাদের এই বিএমআই সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব।



বি এম আই কি ?
বি এম আই বা Body Mass Index হল দেহের ওজন ও উচ্চতা অনুযায়ী শরীরের ওজন তথা চর্বির পরিমান নির্নয়ের একটি গানিতিক প্রক্রিয়া । বি এম আই মানের মাধ্যমে জানা যায় যে দেহের ওজন স্বাভাবিক, কম ওজন, বেশী ওজন ইত্যাদির মধ্যে কোন পর্যায়ে আছে । এই মান জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সঠিক সিদ্ধান্ত গ্রহন করা যায় ।

বি এম আই নির্ণয়
বি এম আই তিনটি এককে নির্ণয় করা হয় । যেমন - এস আই একক, ইউ এস একক, ইউ কে একক।

এস আই একক : বি এম আই = ওজন(কি.গ্রা.)/(উচ্চতা গুণ উচ্চতা)মি.^২

ইউ এস একক : বি এম আই = ৭০৩ গুণ ওজন(পাউন্ড)/(উচ্চতা গুণ উচ্চতা)ইঞ্চি^২
এখানে ১ কি.গ্রাম = ২.২ পাউন্ড
১ সে.মি = ০.৩৯ ইঞ্চি

ইউ কে একক : বি এম আই = ৬.৩৫ গুণ ওজন(কি.গ্রা)/(উচ্চতা গুণ উচ্চতা)মি.^২


সীমাবদ্ধতা

* বি এম আই এর আদর্শ মান বিভিন্ন দেশে বিভিন্ন হতে পারে ।

* এথলেটদের ক্ষেত্রে সঠিক মান নাও পাওয়া যেতে পারে ।

* বয়স্ক ব্যাক্তিদের ক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে ।



বি এম আই মান অনুযায়ী ওজনগত শ্রেণীবিভাগ
বি এম আই মান অনুযায়ী ওজনগত ভাবে দেহকে যেভাবে ভাগ করা যায় তা হল -

* বি এম আই মান যদি ১৫ এর নীচে হয় তবে সেই দেহকে বলা হয় ক্ষীণকায় দেহ ।

* বি এম আই মান যদি ১৫ থেকে ১৮.৫ এর মধ্যে হয় তবে তাকে কম ওজনের দেহ বলা হয় ।

* বি এম আই মান যদি ১৮.৫ থেকে ২৫ এর মধ্যে হয় তবে তাকে স্বাভাবিক ওজনের দেহ বলা হয় ।

* বি এম আই মান যদি ২৫ থেকে ৩০ এর মধ্যে হয় তবে তাকে বেশী ওজনের দেহ বলা হয় ।

* বি এম আই মান যদি ৩০ থেকে বেশী হয় তবে তাকে স্থুলকায় দেহ বলা হয় ।


উচ্চতা অনুযায়ী বি এম আই মানের চার্ট দেখুন



অন লাইনে বি এম আই এর মান নির্নয়
যারা অত সূত্রের হিসাবে যেতে চাননা তার এখান থেকে খুব সহজেই আপনার বি এম আই মান জেনে নিতে পারেন ।

আমার বি এম আই মান



সুতরাং বি এম আই এর মান জেনে আপনি আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন ।
ধন্যবাদ ।

প্রথম প্রকাশ
ঘুরে আসুন আমার শিক্ষার আলো ব্লগ।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×