somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অসামাজিক শিক্ষা ব্যবস্থা ও বাস্তবতা-১

২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহাম্মাদ মাহমুদুল হাছান : ছোটবেলায় ফাইনাল পরীক্ষায় অনেক বড় বড় রচনা লিখতে হতো আমাদের। বাংলা ও ইংরেজি দুটো সাব্জেক্টেই- এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য। ভবিষ্যৎ ডাক্তার,ইঞ্জিনিয়ার ও বিচারপতিদের ভিড়ে পরীক্ষার হল উপচে পড়ত। পাতার পর পাতা,লুজ পেপারের চড়া-ছড়ি। শিক্ষকরা নাকে চশমা লাগিয়ে সেই বিশাল সাহিত্যে বানান ভুল খুঁজে বেড়াতেন, বাকি কিছু না দেখলেও চলে বিষয়টা এমনি ছিল। একই বই বা গাইড থেকে পড়ে পরীক্ষা দেয়া কয়েকশ ছেলেমেয়ের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের বিশেষ পার্থক্য থাকার কথা না!

যদিও নিজের ছোটবেলার কথা বলছি, এখনকার ছেলেমেয়েরাও সেই ডাক্তার-ইঞ্জিনিয়ার ও বিচারপতি হওয়ার মরণপণ শপথ থেকে খুব একটা সরে এসেছে বলে মনে হয় না!

মুখস্থবিদ্যার খপ্পরে পড়ে ছোটবেলার সেই রচনা লিখতে গিয়ে আমাদের আসল ‘এইম’ উদ্ঘাটিত না হলেও আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের খুব সুনির্দিষ্টভাবে জীবনের লক্ষ্য ঠিক করে দিয়েছে!

আমাদের জীবনের লক্ষ্য ‘শিক্ষিত’ হওয়া, লুঙ্গি বদলে প্যান্ট পড়া, স্যান্ডেল খুলে শু পড়া; বাইসাইকেল ফেলে নিদেনপক্ষে একটা ‘টয়োটা করলা’ কেনা, এবং এসবকিছুর জন্য প্রথমে একটা ‘ভালো’ চাকরিতে ঢোকা, এখন এটাই সবার স্বপ্ন!

ভাবি, আপনার ছেলে বাসায় নেই? গেছে কই? অফিস ট্যুরে সিঙ্গাপুর? বাহ! বাহ! ও কোথায় আছে এখন? কোন টেলিকম? বেতন কত? ওরে ব্বাপস!! ও আসলে ছোটবেলা থেকেই অনেক ভালো ছাত্র ছিল তো! এসএসসি, এইচএসসিতে গোল্ডেন ফাইভ পাওয়া। আগেই জানতাম ও অনেক ভালো কিছু করবে!

আমাদের দেশের নব্বই ভাগ ‘ভালো’ শিক্ষার্থী এইটুকু পড়ে চোখ কচলে তাকাবে, আহা! এমন একটা চাকরি কি আছে তার কপালে? পরের সেমিস্টারে কোমরবেঁধে পড়াশোনা করতে হবে! হুঁ হুঁ বাবা, দ্যাখো কী রেজাল্ট করি এবার! আর ইদানিং চাকরির বাজারে ইংরেজির যা কদর! স্পোকেনের কোর্সটাও শুরু করতে হবে এবার! গ্রাম থেকে আসা ক্ষ্যাত ছেলেগুলার চেয়ে ইংরেজি ঢের ভালো তার এমনিতেই, একটু চর্চা করলে আর কেউ দাঁড়াতে পারবে না!

লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে যে- মধ্যযুগের প্রবাদ। তার মানে মধ্যযুগেও লেখাপড়ার উদ্দেশ্য সেই গাড়িঘোড়াতেই ছিল। সময়ের তোড়ে ঘোড়ার জায়গায় মোটর জুড়েছে, কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য কি পাল্টেছে? আমরা কি আদৌ চাই পাল্টাতে? ঔপনিবেশিক শাসকের কেরানি হওয়ার জন্য প্রবর্তিত যেই শিক্ষাব্যবস্থা, সেখান থেকে এই স্বাধীন দেশের আমরা ঠিক কতটুকু সরে এসেছি?

……..(চলবে)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×