গতকাল পবিত্র জুমআর নামাজ পড়তে গিয়ে মনটা আনন্দে ভরে গেল, আবার হৃদ্য় ভারাক্রান্তও হল।
খুশি হলাম এই কারনে, চারদিকে মানুষ আর মানুষ, মসজিদ ভরে রাস্তা ব্লক হয়ে আছে , ধনী-গরিব, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সবাই এক কাতারে, সেই এক স্বর্গীয় আবেশ !
আর মন খারাপ হল এই কারনে, যদি জুমআর নামাজের ন্যায় আমরা ধনী-গরিব, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সবাই এক কাতারে এসে দেশ ও জনগনের স্বার্থে দাড়াতে পারতাম তাহলে বাংলাদেশ সত্যিই সোনার বাংলাদেশ হয়ে যেত।
হে আল্লাহ তুমি রমজানের বদৌলতে সবাইকে মসজিদ মুখী করে দাও, দেশ ও জনগনের স্বার্থে সকল রাজনীতিবিদদের মনে হিংসার পরিবর্তে ভালোবাসা তৈরী করে দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


